দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৬ আগস্ট) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্যদিয়ে বেড়েছে লেনদেন। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬ দশমিক ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৪৮ পয়েন্টে।
অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯০ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৫ দশমিক ০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৩ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ১ হাজার ২৪৭ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ১৭৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার।
আজ লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৭ টির, কমেছে ২১৫ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৪৫ টি কোম্পানির বাজারদর।
বিটি/ আরকে
Tags: ডিএসই, পুঁজিবাজার, শেয়ারদর