1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা অবশেষে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয় কসবায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত মে মাসে অপরিবর্তিত এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১৯৪০ টাকা

শুল্ক কমাতে বাংলাদেশের কাছ থেকে লিখিত প্রস্তাব চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ১১ মে, ২০২৫

আমদানি পণ্যের ওপর শুল্ক কমাতে বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের কাছ থেকে লিখিত প্রস্তাব চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

গত ৭ মে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের কাছে পাঠানো এক চিঠিতে শুল্ক কমানোর প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে লিখিত প্রস্তাব আহ্বান করেছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দফতর ‘দ্য ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ’ (ইউএসটিআর)

ইউএসটিআরের প্রতিনিধি জেমিসন গ্রেয়ারের পাঠানো ওই চিঠিতে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের আগ্রহ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কনীতির আলোচনায় ঢাকার সাড়া দেওয়াকে স্বাগত জানান।

জেমিসন গ্রেয়ার বলেন, ‘আমার টিম বাংলাদেশের কৃষি ও শিল্প খাতে শুল্ক ও অশুল্ক বাধা কমানো এবং অর্থনৈতিক নিরাপত্তা বিষয়ে সমন্বয়ের জন্য প্রস্তুত। বাংলাদেশ যে সংস্কার কার্যক্রম হাতে নিচ্ছে, তা মার্কিন স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’

তবে একইসঙ্গে তিনি শ্রম অধিকার লঙ্ঘন এবং ডিজিটাল বাণিজ্যে বিধিনিষেধসহ কিছু বাণিজ্যিক অনিয়ম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। এসব ক্ষেত্রে বাংলাদেশকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

চিঠিতে আরও জানানো হয়, ‘আমরা আপনার সরকারের কাছ থেকে একটি লিখিত প্রস্তাব পাওয়ার অপেক্ষায় আছি, যাতে আনুষ্ঠানিকভাবে আলোচনার সূচনা করা যায়।’

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT