1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট ঈদের দীর্ঘ ছুটির আগে শনিবার চলছে সরকারি অফিস ও ব্যাংক বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংককে ‘এ’ ক্যাটাগরি থেকে নামিয়ে সর্বনিম্ন ‘জেড’ (Z) ক্যাটাগরিতে স্থানান্তরিত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পরপর দুই বছর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়ায় ব্যাংকটির বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বাংলাদেশ অর্থনীতি

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়েছে।

ডিএসই জানিয়েছে, ‘জেড’ ক্যাটাগরিতে অবনমিত হওয়ার কারণে এখন থেকে ইসলামী ব্যাংকের শেয়ার কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীরা কোনো মার্জিন ঋণ সুবিধা পাবেন না। বৃহস্পতিবার থেকেই এই নিয়ম কার্যকর করা হয়েছে।

ক্যাটাগরি অবনমন এবং ঋণ সুবিধা বাতিলের খবরের নেতিবাচক প্রভাব পড়েছে ব্যাংকটির শেয়ারের দামেও। বৃহস্পতিবার লেনদেন শুরুর পর থেকেই ব্যাংকটির শেয়ারের ব্যাপক দরপতন হতে থাকে।

এদিকে শেয়ারবাজারে আজ ইসলামী ব্যাংকের শেয়ারের দরপতন চলছে। দিনের শুরুতে শেয়ার প্রতি ৩৪ টাকা ৭০ পয়সায় লেনদেন হলেও দুপুর ১২টা নাগাদ তা ৩৩ টাকা ১০ পয়সায় নেমে আসে।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT