1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট ঈদের দীর্ঘ ছুটির আগে শনিবার চলছে সরকারি অফিস ও ব্যাংক বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

সাম্য নিহত: ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস ঘোষণা, ক্লাস-পরীক্ষা বন্ধ

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহত হওয়ার ঘটনায় আজ বৃহস্পতিবার (১৫ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শোক দিবস ঘোষণা করা হয়েছে। এদিন দুপুর একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছেন ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

বুধবার (১৪ মে) বিকেলে বিশ্ববিদ্যায়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। এর আগে দুপুর ২টার পর সেখানে এ হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৈঠক শেষে ভিসি বলেন, শাহরিয়ার আলম সাম্যের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আগামীকাল শোক দিবস পালন করবে বিশ্ববিদ্যালয়। সিদ্ধান্ত অনুযায়ী, দুপুর একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে৷

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT