1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট ঈদের দীর্ঘ ছুটির আগে শনিবার চলছে সরকারি অফিস ও ব্যাংক বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

সারাদেশে প্রতীকী ম্যারাথন আয়োজন

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষ্যে রাজধানীর চীন মৈত্রী সম্মেলনে কেন্দ্রে এক প্রতীকী ম্যারাথনের আয়োজন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জুলাই স্মৃতি ফাউন্ডেশন।

শুক্রবার (১৮ জুলাই) সকালে এই বিশেষ কর্মসূচিতে প্রতিযোগীদের সঙ্গে অংশ নেন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

সকাল ৭টায় তিনি এই ম্যারাথনের উদ্বোধন করেন। উপদেষ্টা বলেন, যাদের আত্মত্যাগে আজ আমরা ফ্যাসিবাদ ও স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি, তাদের স্মরণে এই ম্যারাথন আয়োজন করা হয়েছে। জুলাই যোদ্ধাদের অবদান মনে রেখে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

ম্যারাথনটি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে শুরু হয়ে গণভবন, সংসদ ভবন, খামারবাড়ি হয়ে আবারও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসে শেষ হয়। ৫ কিলোমিটার এই প্রতীকী ম্যারাথনে অংশ নেয় জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যরা। শুরুতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ছাত্র-জনতার জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনে নিহতদের স্মরণ করতেই মূলত দেশব্যাপী বিশেষ ম্যারাথনের আয়োজন করা হয়েছে।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT