1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট ঈদের দীর্ঘ ছুটির আগে শনিবার চলছে সরকারি অফিস ও ব্যাংক বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

সারা দেশে স্বাভাবিক এনবিআরের কার্যক্রম

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২৬ মে, ২০২৫

ফের সারা দেশে স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দুই সপ্তাহের অচলাবস্থার পর সরকারের আশ্বাসে আজ সোমবার (২৬ মে) কর্মস্থলে ফিরেছেন সংস্থাটির সকল কর্মচারী।

এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, “সরকারি আশ্বাসে আমরা কাজে ফিরেছি, আশা করি সবকিছু ঠিকঠাক হবে।”

এর আগে গত ১৪ মে থেকে চার দফা দাবিতে এনবিআরের অচলাবস্থা শুরু হয়।

তাদের দাবিগুলো ছিল—এনবিআর বিলুপ্ত করার অধ্যাদেশ বাতিল, এনবিআর চেয়ারম্যানকে অপসারণ, রাজস্ব সংস্কার পরামর্শ কমিটির সুপারিশসমূহ এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ, এবং সংশ্লিষ্ট সকল অংশীজনদের সঙ্গে আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করা।

পরে রোববার রাতে অর্থ মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, এনবিআর-কে একটি স্বাধীন ও বিশেষায়িত বিভাগ হিসেবে উন্নীত করা হবে, যা মন্ত্রণালয়ের অধীনেই থাকবে।

এছাড়াও বলা হয়, রাজস্ব নীতি ও প্রশাসনের মধ্যে যথাযথ বিভাজন নিশ্চিত করতে এই অধ্যাদেশে প্রয়োজনীয় সকল সংশোধনী ৩১ জুলাই, ২০২৫ সালের মধ্যে সম্পন্ন করা হবে।

এই আশ্বাসের পর, আন্দোলনরত এনবিআর রিফর্ম ইউনিটি কাউন্সিল তাদের কর্মসূচি প্রত্যাহার করে এবং সোমবার থেকে নিয়মিত দাপ্তরিক কার্যক্রমে ফিরে যাওয়ার ঘোষণা দেয়।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT