৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণদের মধ্যে স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদের ৮৬৪ জন প্রার্থীর জন্য পাঁচ দিনের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
রোববার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়সূচি কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট bpsc.teletalk.com.bd থেকে পাওয়া যাবে।
এছাড়া যুক্তিসঙ্গত কারণে সময়সূচিতে কোনো পরিবর্তনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিটি/ আরকে
Tags: ৪৮তম বিশেষ বিসিএস, মৌখিক পরীক্ষা