1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

৬ কোটিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ১৪ মে, ২০২৫

ভারত-পাকিস্তান সংঘাতের কারণে সাময়িক স্থগিত থাকার পর আগামী শনিবার আবার শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসর। আসরের শুরুতে মেগা নিলামে অবিক্রিত থাকলেও মাঝ পথে এসে সুখবর পেয়েছেন বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমান। ৬ কোটি রুপিতে তাকে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস।

বুধবার (১৪ মে) এক বিজ্ঞপ্তিতে আইপিএল কর্তৃপক্ষ মুস্তাফিজের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। আর দিল্লি ক্যাপিটালস জানিয়েছে, অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের জায়গায় আসরের বাকি অংশের জন্য মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে তারা।

স্থগিতের আগে আইপিএলের চলতি আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে ৬ ম্যাচ খেলেছেন জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। তবে শনিবার থেকে শুরু হতে যাওয়া আসরের বাকি অংশে খেলবেন না বলে জানিয়েছেন তিনি। নিরাপত্তা শঙ্কায় আর ভারতেও ফিরছেন না। এতেই খুলেছে মুস্তাফিজের ভাগ্য। ৬ কোটি রুপিতে তাকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।

আইপিএলের নিয়ম অনুযায়ী, এই আসরের বাকি অংশের জন্য কেনায় পরের আসরে তাকে ধরে রাখতে পারবে না ফ্র্যাঞ্চাইজিটি।

৬ কোটি রুপিতে দল পেয়ে সবচেয়ে বেশি টাকায় আইপিএলে ডাক পাওয়া বাংলাদেশী ক্রিকেটার এখন তিনি। এর আগে ২০০৯ সালে মাশরাফিকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। সে সময়ের বাংলাদেশী মুদ্রায় যা ছিল চার কোটি টাকার কাছাকাছি।

এর আগে ২০২২ ও ২০২৩ সালেও একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন বামহাতি এ পেসার। তবে গত আসরে খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। আর এখন পর্যন্ত আইপিএলের সাতটি আসরে খেলেছেন এ ক্রিকেটার। সর্বমোট ৫৭টি ম্যাচ খেলে পেয়েছেন ৬১ উইকেট।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT