1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

ইরানে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি হটলাইন চালু

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ১৬ জুন, ২০২৫

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিক ও দেশে অবস্থানরত তাদের পরিবারের সদস্যদের জরুরি যোগাযোগ সুবিধা নিশ্চিত করতে সরকার জরুরি হটলাইন সেবা চালু করেছে।

সোমবার (১৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তেহরানে বাংলাদেশ দূতাবাস এবং ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান কার্যালয়ে এ হটলাইন নম্বর চালু করা হয়েছে, যাতে প্রয়োজনে বাংলাদেশিদের দ্রুত সহায়তা করা যায়।

ইরানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী এবং তাদের স্বজনদের যেকোনো জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপসহ সরাসরি ফোনের মাধ্যমে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে:

বাংলাদেশ দূতাবাস, তেহরান:
+৯৮৯৩০৮৭৭৩৭৬৮
+৯৮৯১২২০৫৫৪৫৫

পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা:
+৮৮০১৭১২০১২৮৪৭

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিকের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সচেষ্ট এবং কূটনৈতিক ও কনস্যুলার সহায়তা অব্যাহত থাকবে।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT