সম্ভাব্য সাইবার হামলার আশঙ্কায় দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রেখেছে ইরান। গত বৃহস্পতিবার (১৯ জুন) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়।
ইরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, শত্রুপক্ষ সাইবার আর্মি গঠন করে দেশটির গুরুত্বপূর্ণ ওয়েবসাইট ধ্বংস ও নির্দিষ্ট ব্যক্তিদের ট্র্যাক করার পরিকল্পনা করছে—এমন তথ্য পাওয়ার পরই ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নেয় যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
তবে মন্ত্রণালয়ের দাবি, ইন্টারনেট পুরোপুরি বন্ধ হয়নি। দেশের অভ্যন্তরে সীমিত পরিসরে ইন্টারনেট চালু আছে।
এদিকে সাধারণ মানুষ জানিয়েছেন, তারা মোবাইল বা ব্রডব্যান্ড সংযোগে ইন্টারনেট পাচ্ছেন না।
বিটি/ আরকে
Tags: ইন্টারনেট, ইরান, ইসরায়েল-ইরান যুদ্ধ, সাইবার হামলা