উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত প্রত্যাবাসনে ইচ্ছুক বাংলাদেশিদের প্রথম দলটি সড়কপথে পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়ে দেশটির সীমান্তে পৌঁছেছে।
২৮ জনের এই দলটি পাকিস্তান সরকারের সহযোগিতায় করাচিতে পৌঁছাবেন এবং সেখান থেকে বিমানে করে বাংলাদেশে ফিরবেন।
বৃহস্পতিবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তেহরানে বাংলাদেশ দূতাবাস প্রত্যাবাসনে আগ্রহী অন্য বাংলাদেশিদের সহযোগিতা করে যাবে। দূতাবাস ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
উল্লেখ্য, যুদ্ধ পরিস্থিতির শুরুতেই বাংলাদেশ দূতাবাস নাগরিকদের সহায়তার জন্য দুটি হটলাইন চালু করেছে। এই নম্বরগুলোর হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করা যাবে।
বাংলাদেশ দূতাবাস, তেহরান (হটলাইন): +৯৮৯৯০৮৫৭৭৭৩৬৮, +৯৮৯১২২০৬৫৭৪৫;
পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা (হটলাইন): +৮৮০১৭১২০১২৮৪৭
বিটি/ আরকে
Tags: ইরান, ইরানে মার্কিন হামলা, ইরানে হামলা, ইসরায়েল-ইরান যুদ্ধ