1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

উত্তরায় মাইলস্টোন কলেজ এলাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত , হতাহতের আশঙ্কা

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২১ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার বলেন, “দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের একটি ভবনে একটি ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে।”

জানা গেছে, মাইলস্টোন ক্যাম্পাসে স্কুল ছুটির মুহূর্তে একটি ভবনের ওপর বিমানটি বিধস্ত হয়। ওই ভবনে মূলত প্লে গ্রুপ থেকে নিয়ে বাচ্চাদের ক্লাস হতো।

এদিকে, আইএসপিআর সূত্র জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি আজ (২১ জুলাই) বেলা ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

উড্ডয়নের কিছুক্ষণ পর বেলা ১টা ১৮ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানানো হয়েছে ফায়ার সার্ভিসের এক ক্ষুদে বার্তায়। খবর পেয়ে ১টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।

উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের মোট ৮টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

উদ্ধারকাজে নিয়োজিত এক ফায়ার সার্ভিস কর্মী জানিয়েছেন, দুর্ঘটনায় অন্তত ৬-৭ জন শিক্ষার্থী দগ্ধ হয়েছেন।

এদিকে, দুর্ঘটনাস্থল থেকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে রোগী আসা শুরু করেছে বলে নিশ্চিত করেছেন সেখানকার আবাসিক চিকিৎসক (আরএস) ডা. শাওন বিন রহমান।

বিটি/ আরকে

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT