ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ কর্মকর্তাদের জন্য সম্প্রতি ‘কমপ্লায়েন্স মিট’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের যুগ্ম পরিচালক মো. ইমরানুর হাসান ‘কনটেম্পোরারি অ্যান্ড ইমার্জিং এএমএল অ্যান্ড সিএফটি রিস্কস এবং কেস স্টাডি’ বিষয়ে একটি সেশন পরিচালনা করেন।
এক বিবৃতিতে বলা হয়, এ সময় ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও সেলিম আরএফ হোসেন, ডিএমডি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, ডিএমডি ও ক্যামেলকো চৌধুরী মঈনুল ইসলাম, হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্ল্যায়েন্স এম সারোয়ার আহমেদ, সিনিয়র জোনাল হেড ফর নর্থ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক একেএম তারেক, সিনিয়র ডেপুটি ক্যামেলকো খান মো. গোলাম শাহরিয়ার, রিজিওনাল হেড সাজিয়া হোসেন এবং হেড অব ব্রাঞ্চ গভর্ন্যান্স মো. রবিউল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিটি/ আরকে
Tags: ব্র্যাক ব্যাংক