ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (৪ মার্চ) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে গমনকারী ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। যাত্রীদের টিকিট সংগ্রহ সহজলভ্য করতে এবারও ঈদযাত্রার শতভাগ টিকিট সম্পূর্ণ অনলাইনে বিক্রি করা হচ্ছে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ থেকে ১৯ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট ধাপে ধাপে বিক্রি করা হবে। টিকিট বিক্রির বিস্তারিত সময়সূচি নিচে দেওয়া হলো:
৪ মার্চ: পাওয়া যাচ্ছে ১৪ মার্চের অগ্রিম টিকিট।
৫ মার্চ: মিলবে ১৫ মার্চের টিকিট।
৬ মার্চ: মিলবে ১৬ মার্চের টিকিট।
৭ মার্চ: মিলবে ১৭ মার্চের টিকিট।
৮ মার্চ: মিলবে ১৮ মার্চের টিকিট।
৯ মার্চ: মিলবে ১৯ মার্চের টিকিট।
যাত্রীদের অনলাইনে টিকিট কাটার সুবিধার্থে এবং সার্ভারের ওপর অতিরিক্ত চাপ কমাতে অঞ্চলভেদে দুটি আলাদা সময়ে টিকিট বিক্রি করা হচ্ছে।
পশ্চিমাঞ্চলের চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয়েছে। পূর্বাঞ্চলের চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে।
বিটি/ আরকে