1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল ফতুল্লায় মাদ্রাসা অগ্নিকাণ্ড: সুস্থ হয়ে আইসিইউ ছাড়লেন আরও দুই শিক্ষার্থী দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে আসিয়ান-চীনের মতপার্থক্য কাটেনি নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার জীবন বাঁচাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান ফের যুদ্ধ শুরুর আভাস: মধ্যপ্রাচ্যে যাচ্ছে আরও এক মার্কিন বিমানবাহী রণতরী গাজীপুরে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নাটোরে মাইক্রোবাসে এসে গুলি ও ককটেল বিস্ফোরণ প্রতিবেশীদের কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও

১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

আসন্ন ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শনিবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলনকক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। সবকিছু পরিকল্পনা মাফিক চললে নির্ধারিত দিনেই এই টার্মিনালের কার্যক্রম শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রাথমিকভাবে দুটি আগমনী ও দুটি বহির্গামী—মোট চারটি ফ্লাইটের মাধ্যমে এই টার্মিনালের কার্যক্রম শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করা হবে। মন্ত্রী জানান, এটি বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গীকার। আগামী মার্চ মাসের মধ্যে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে সচল করার পরিকল্পনা রয়েছে সরকারের। এর আগ পর্যন্ত প্রাথমিকভাবে চালুর পর বাকি কার্যক্রমগুলো চলমান থাকবে।

সভায় নির্ধারিত সময়ে টার্মিনাল-৩ এর কার্যক্রম শুরু নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ দায়িত্ব নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন বিমানমন্ত্রী। তিনি জানান, সংশ্লিষ্টদের দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টার ফলেই প্রকল্পটি এখন চালুর পর্যায়ে এসেছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় টার্মিনাল চালুর প্রস্তুতির অংশ হিসেবে ইমিগ্রেশন বুথ চালু, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন এবং ট্রায়াল অপারেশন পরিচালনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় চুক্তি স্বাক্ষরসহ অন্যান্য আনুষঙ্গিক কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে করণীয় নির্ধারণ করা হয়।

বেবিচকের এই সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব এবং মন্ত্রণালয়, বেবিচক ও জাপানিজ কনসোর্টিয়ামের প্রতিনিধিরা।

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT