আগামী সপ্তাহে চীনের শেনজেনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন বা এপেক শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানিয়েছেন, সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে। তিনি এই আলোচনাকে বেশ আকর্ষণীয় বলে মন্তব্য করেছেন। পরমাণু নিরস্ত্রীকরণসহ আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার পরিকল্পনা রয়েছে তার। তিনি আরও জানান, আমরা পরমাণু নিরস্ত্রীকরণসহ অনেক বিষয় নিয়ে কথা বলব।
ইরানের বিষয়েও কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানে যুদ্ধ শেষ করার প্রক্রিয়ার অংশ হিসেবে মার্কিন ‘অপারেশন আয়রন গেট’ কার্যকর করা হয়েছে। এর মাধ্যমে স্থলপথে ইরানের সব ধরনের সরবরাহ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। একইসঙ্গে নৌ অবরোধের ফলে জলপথেও দেশটিতে কোনো কিছু প্রবেশ করতে পারছে না। উল্লেখ্য, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এপেক জোটের সদস্য সংখ্যা ২১। অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, চীন ও রাশিয়ার মতো দেশগুলো এর সদস্য এবং প্রতি বছর এই জোটের নেতারা শীর্ষ সম্মেলনে মিলিত হন। তিনি জানান, এর মানে হলো স্থলপথে কোনো কিছুই ঢুকতে পারবে না। আমরা ভালো করছি কারণ আমাদের যা করতে হবে তা হলো, আমরা এর রসদ বন্ধ করে দিচ্ছি।
Tags: ইরান, এপেক, ডনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন, শি জিনপিং