1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

সাত কলেজের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের দুই বর্ষের স্থগিত হওয়া দুটি চূড়ান্ত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। নতুন সূচি অনুযায়ী ২৬ নভেম্বরের পরীক্ষা আগামী বছরের ৬ জানুয়ারি এবং ২৮ নভেম্বরের স্থগিত পরীক্ষা ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সোমবার (২ ডিসেম্বর) ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে ২৫ এবং ২৭ নভেম্বরের ২০২৩ সালের স্নাতক ৪র্থ ও ১ম বর্ষ পরীক্ষা নতুন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২০২৩ সালের ৪র্থ বর্ষ স্নাতক পরীক্ষা ২০২৫ সালের ৬ জানুয়ারি এবং ২০২৩ সালের ১ম বর্ষ স্নাতক পরীক্ষা ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তবে সময়সূচি অনুযায়ী অন্যান্য অংশ অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি ঢাবি অধিভুক্ত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজে বহিরাগতদের হামলার কারণে অবকাঠামোগত ক্ষতি হয়। এসময় ১ম ও ৪র্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলমান ছিল। যে কারণে পরবর্তী সময়ে দুটি বর্ষের ২টি পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল।

বিটি/আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT