1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বাংলাদেশ সীমান্তে ‘বেড়া দেওয়ার জন্য’ ভারত কেন কুমির এবং সাপের সাহায্য নিতে চাইছে? শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ব্যবসাবান্ধব সংস্কার ও সহজ কর ব্যবস্থার প্রতিশ্রুতি এনবিআর চেয়ারম্যানের লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা তিন বেতন কমিশন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার আগের দামেই ধান-চাল কিনবে সরকার বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার

সিটি ব্যাংকের বি-২ রেটিং নিশ্চিত করলো মুডিস

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিস ইনভেস্টরস সার্ভিস তাদের সাম্প্রতিক মূল্যায়নে সিটি ব্যাংকের বি-২ রেটিং নিশ্চিত করেছে। দেশের সার্বিক রেটিংয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকের আউটলুক ‘ঋণাত্মক’ রাখা হয়েছে।

মুডিসের এই রেটিং সিটি ব্যাংকের পর্যাপ্ত মুনাফা, মূলধন সংরক্ষণ ও স্থিতিশীল তারল্যকে স্বীকৃতি দিয়েছে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যাংকের ফ্র্যাঞ্চাইজি আমানতের প্রবৃদ্ধির বিষয়টিও তুলে ধরা হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশ সরকারের কাছ থেকে সম্ভাব্য সমর্থনের মাঝারি সুযোগ সিটি ব্যাংকের বি-২ রেটিংকে প্রভাবিত করেছে। তবে পুনঃতফসিলীকৃত ও পুনর্গঠিত ঋণের ঝুঁকি রেটিংয়ের ওপর চাপ সৃষ্টি করছে।

এছাড়া রিটেল ব্যাংকিং ও ক্রেডিট কার্ড ব্যবসায় শক্তিশালী অবস্থান ও উন্নয়ন সংস্থার কাছ থেকে সহজে তহবিল সংগ্রহের সক্ষমতাকে ব্যাংকের ক্রেডিট শক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে।

সিটি ব্যাংক এক বিবৃতিতে তাদের গ্রাহক, শেয়ারহোল্ডার, কর্মী, নিয়ন্ত্রক সংস্থা ও শুভানুধ্যায়ীদের প্রতি ক্রমাগত সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT