1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

সেনাবাহিনী প্রধানের নামে ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট, সতর্কতা জারি

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে একাধিক ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং এসব থেকে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

এ তথ্য বুধবার (১৩ আগস্ট) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়।

আইএসপিআর জানায়, সেনাপ্রধানের কোনো ব্যক্তিগত ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট নেই এবং ভবিষ্যতেও তিনি এমন কোনো অ্যাকাউন্ট পরিচালনা করবেন না।

সেনাবাহিনী জনসাধারণ ও গণমাধ্যমকে এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রচারিত তথ্যের দ্বারা বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে বিভ্রান্তি ছড়ানোদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কাজ চলছে।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT