1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট ঈদের দীর্ঘ ছুটির আগে শনিবার চলছে সরকারি অফিস ও ব্যাংক বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

৩০ হাজার প্রধান শিক্ষকের গ্রেড উন্নয়নে সরকারের উদ্যোগ

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ৭ জুলাই, ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০ হাজার প্রধান শিক্ষকের জন্য সুখবর আসছে। হাইকোর্টের রায়ের আলোকে রিটকারী ৪৫ জন প্রধান শিক্ষকের বেতনস্কেল ১০ম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। পাশাপাশি বাকি প্রধান শিক্ষকদেরও একই গ্রেডে উন্নীত করার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

শনিবার (৫ জুলাই) অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মোহাম্মদ কামরুল হাসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, রিট পিটিশন নম্বর ৩২১৪/২০১৮ অনুযায়ী হাইকোর্টের রায়ের ভিত্তিতে রিটকারী ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করতে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন মিলেছে। অবশিষ্ট প্রধান শিক্ষকদের ক্ষেত্রেও এই সুবিধা বাস্তবায়নের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

এই খবরে শিক্ষক মহলে স্বস্তি ফিরে এসেছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল কাশেম এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, সরকারের ইতিবাচক উদ্যোগ প্রশংসনীয়। এতে প্রায় ৩০ হাজার প্রধান শিক্ষক উপকৃত হবেন।

তবে তিনি উল্লেখ করেন, এই সিদ্ধান্ত আপাতত রিটকারী ৪৫ জনের জন্য কার্যকর হয়েছে। সব প্রধান শিক্ষকের জন্য এই সুবিধা কার্যকর করা হবে — এমনটাই শিক্ষক সমাজের প্রত্যাশা। তিনি আশা প্রকাশ করেন, সরকারের সক্রিয় বিবেচনার ফলে অচিরেই সবাই এই সুবিধা পাবেন।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT