1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ

কুড়িগ্রামের ৯টি কলেজে এইচএসসিতে পাস করেনি একজনও

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে কুড়িগ্রাম জেলায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। জেলাটির মোট ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রকাশিত শূন্য শতাংশ পাসের এই তালিকা বিশ্লেষণে দেখা গেছে, এসব প্রতিষ্ঠানের মোট ৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছেন। শিক্ষা বোর্ড প্রকাশিত শূন্য শতাংশ (০%) পাসকৃত কলেজের তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, জেলার এই ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৭০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছেন।

বোর্ডের তথ্য অনুযায়ী, এবার দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনস্থ আটটি জেলায় মোট ৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে কুড়িগ্রাম জেলাতেই সর্বোচ্চ সংখ্যক ৯টি কলেজ রয়েছে। এই কলেজগুলোর মধ্যে রৌমারী উপজেলার চর শৌলমারী আদর্শ মহিলা কলেজ থেকে সর্বোচ্চ ২৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এছাড়া নাগেশ্বরী মডেল কলেজ থেকে ১৫ জন, সিঙ্গার ডাবরীহাট কলেজ থেকে ১০ জন, সিঙ্গার ডাবরীর হাট বিএল হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬ জন, কুটি পয়রাডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫ জন এবং চিলাখানা মডেল কলেজ থেকে ৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে উলিপুরের হযরত ফাতিমা (রা.) পৌর গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩ জন, চিলমারীর দক্ষিণ খাউরিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ২ জন এবং রাজারহাট উপজেলার পাঙ্গারানী লক্ষ্মীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছেন।

এই সামগ্রিক ফলাফলের কারণ বিশ্লেষণ করতে গিয়ে শিক্ষাবিদ অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, চরাঞ্চল ও সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এসব প্রতিষ্ঠানে প্রয়োজনীয় অবকাঠামোর অভাব রয়েছে। পাশাপাশি শিক্ষক সংকট, শিক্ষকদের নিয়মিত ক্লাসে অনুপস্থিতি এবং শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে না আসা ও মোবাইলের প্রতি আসক্তিকে তিনি এমন ভয়াবহ ফলাফলের মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT