1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গাজীপুরে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ কুড়িগ্রামের ৯টি কলেজে এইচএসসিতে পাস করেনি একজনও যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষার পাশের হার ও জিপিএ-৫ কমেছে জনগণের দাবি আদায়ে রাজপথে নেমেছি: জামায়াত আমীর শফিকুর রহমান রাজশাহী বোর্ডে এইচএসসিতে পাশের হার কমে ৪৫.০৬ শতাংশ আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: ১১ কারখানায় ছুটি ঘোষণা, আহত পুলিশ এইচএসসিতে পাসের হারে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল সৌদির তেলসমৃদ্ধ পূর্বাঞ্চল ও মদিনায় একাধিক ড্রোন ধ্বংসের দাবি জোটের মিরপুর টেস্টে জাকের-হাসানের বিদায়ে লিড দেড়শ ছাড়াল বাংলাদেশ গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে কঠোর হুঁশিয়ারি জামায়াত আমিরের

মিরপুর টেস্টে জাকের-হাসানের বিদায়ে লিড দেড়শ ছাড়াল বাংলাদেশ

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

মিরপুর টেস্টের চতুর্থ দিনের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ। আগের দিনের অপরাজিত ব্যাটার জাকের আলী অনিক ও নাঈম হাসান এদিন ইনিংস বড় করার লক্ষ্য নিয়ে মাঠে নামেন। তবে দিনের শুরুতেই জাকের আলী সাজঘরে ফেরেন। জোমেল ওয়ারিক্যানের ওভারের শেষ বলে রোস্টন চেজের হাতে ক্যাচ দিয়ে ২২ রানেই থামে তার ইনিংস। তার ঠিক আগের বলেই দারুণ এক চার মেরেছিলেন এই উইকেটকিপার ব্যাটার। আগের দিন ১৮ রানে অপরাজিত ছিলেন জাকের ও নাঈম। নাঈম-হাসানের জুটিতে লড়াকু লিডের পথে বাংলাদেশ।

জাকেরের পর নাঈম হাসানকে সঙ্গ দিতে আসা হাসান মাহমুদও বেশিক্ষণ টিকতে পারেননি, এলবিডব্লু হয়ে তাকেও মাঠ ছাড়তে হয়েছে। তবে এক প্রান্ত আগলে রেখে নাঈম হাসানের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ১২৭ রানে পৌঁছেছে। এই মুহূর্তে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৫৪ রান। চতুর্থ দিনে স্বাগতিকদের মূল লক্ষ্য বড় লিড নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখা। তবে বাংলাদেশের স্পিনারদের সামনে বেশিক্ষণ টিকতে পারেনি ক্যারিবীয়রা।

এর আগে তৃতীয় দিনের খেলা আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছিল। ওইদিন মোট ৬৩ ওভার খেলা হয়েছিল, যার মধ্যে বাংলাদেশ ২৯ ওভার এবং ওয়েস্ট ইন্ডিজ ৩৪ ওভার ব্যাটিং করার সুযোগ পেয়েছিল। প্রথম ইনিংসে সাদমান ইসলামের ১০৫ রানের অনবদ্য সেঞ্চুরিতে বাংলাদেশ ২৭২ রান সংগ্রহ করেছিল। জবাবে নাঈম হাসান, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের স্পিন ঘূর্ণিতে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস ২৪৫ রানেই গুটিয়ে যায়। ফলে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পায় বাংলাদেশ।

ক্যারিবীয়দের প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন অফস্পিনার নাঈম হাসান, তিনি একাই তুলে নেন ৪ উইকেট। এছাড়া মিরাজ ও তাইজুল শিকার করেন দুটি করে উইকেট। লিড পেলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তৃতীয় দিনের খেলা বন্ধ হওয়ার আগে ৬ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ছিল মাত্র ৭৯ রান, যা থেকে লিড দাঁড়িয়েছিল ১০৬ রান। সব মিলিয়ে ম্যাচটি এখন বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থায় রয়েছে। দিনের শুরুতে ৪ উইকেটে ১৩৪ রান নিয়ে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। মুমিনুল হকের জায়গায় একাদশে সুযোগ পাওয়া জাকেরের ওপর প্রত্যাশা ছিল বেশ। কিন্তু চতুর্থ দিনের সকালে সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হন তিনি।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT