বয়স ৪১ ছুঁইছুঁই হলেও গোলের নেশা এতটুকু কমেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর। বৃহস্পতিবার ২৯ অক্টোবর সৌদি প্রো লিগের ম্যাচে আল খুলুদের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাত্র ১৫ মিনিটের জাদু দেখিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই পর্তুগিজ মহাতারকা। তার হ্যাটট্রিকে আল নাসর ৫-৩ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে। এই জয়ে ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে সৌদি লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে আল নাসর। শীর্ষে থাকা আল কাদসিয়ার পয়েন্ট এক ম্যাচ বেশি খেলে ২৯। বয়স ৪১, তবু গোলের ক্ষুধায় এতটুকু ভাটা নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আল খিলদের বিপক্ষে বিরতির আগে দুই দলই করে দুটি করে গোল। তবে পয়েন্টের ব্যবধান মাত্র এক হওয়ায় শিরোপার লড়াইয়ে ভালোভাবেই টিকে আছে রোনালদোর দল। রোনালদোর এক হাজার গোলের স্বপ্ন এখন আর খুব দূরে নয়।
ম্যাচের শুরুটা অবশ্য বেশ চ্যালেঞ্জিং ছিল। ১৬ মিনিটে জুলিয়েন ডমিঙ্গেসের গোলে এগিয়ে গিয়ে আল নাসরকে চাপে ফেলে আল খুলুদ। তবে ২৪ মিনিটে অ্যাঞ্জেলো গাব্রিয়েল সমতা ফেরান এবং ৩৮ মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে যায় আল নাসর। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে আন্তোয়ান এসোম্বার গোল ম্যাচে আবারও সমতা আনে। বিরতির পর রোনালদো তার চেনা ছন্দে ফেরেন। ৬৬ মিনিটে জোয়াও ফেলিক্সের পাস থেকে গোল করার পর ৭২ মিনিটে ফেলিক্সের ক্রস থেকেই হেডে ব্যবধান বাড়ান তিনি। এরপর ৮১ মিনিটে সাদিও মানের সঙ্গে তাল মিলিয়ে বাঁ পায়ের শটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। শেষদিকে ডমিঙ্গেস পেনাল্টি থেকে গোল করলেও দলের জয় নিশ্চিত ছিল। আট মিনিট পর অ্যাঞ্জেলো গাব্রিয়েলের গোলে সমতায় ফেরে স্বাগতিকেরা।
এই পারফরম্যান্সের মধ্য দিয়ে নিজের ক্যারিয়ারে মোট ৯৮৫টি গোল পূর্ণ করেছেন রোনালদো। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির গোলসংখ্যা ৯৩৬, অর্থাৎ আর্জেন্টাইন মহাতারকার চেয়ে এখন ৪৯ গোল এগিয়ে রোনালদো। এখন তার সামনে ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করতে মাত্র ১৫টি গোল বাকি রয়েছে।
রোনালদোর এই হ্যাটট্রিকটি ছিল তার ক্যারিয়ারের ৬৭তম। এর মধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৪টি, পর্তুগাল জাতীয় দলের হয়ে ১০টি, আল নাসরের হয়ে ৭টি এবং ম্যানচেস্টার ইউনাইটেড ও ইউভেন্তুসের হয়ে ৩টি করে হ্যাটট্রিক রয়েছে। ম্যাচ জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো নিজের প্রতিক্রিয়ায় জানান, দারুণ জয় ও দলীয় পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট এবং হ্যাটট্রিকের মাধ্যমে দলকে সাহায্য করতে পেরে খুশি। ডান পা, হেড ও বাঁ পায়ের নিখুঁত ফিনিশিংয়ে পূর্ণ করা এই ‘পারফেক্ট হ্যাটট্রিক’ তার গোল ক্ষুধা ও ফর্মের প্রমাণ দিচ্ছে। তাঁর ক্যারিয়ারে এটি ৬৭তম হ্যাটট্রিক, যার মধ্যে ১১টিই এই বিশেষ কীর্তি। এই হ্যাটট্রিকের পর ক্যারিয়ারে রোনালদোর গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮৫-তে। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে রোনালদো লিখেছেন, ‘দারুণ জয়, অসাধারণ দলীয় পারফরম্যান্স।
Tags: আল নাসর, ক্রিশ্চিয়ানো রোনালদো, ফুটবল, লিওনেল মেসি, সৌদি প্রো লিগ