1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে বালুর স্তূপ: চরম ঝুঁকিতে যাত্রী ও চালক পিবিআইয়ের অভিযানে উদ্ধার সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মোটরসাইকেল চার দফা দাবিতে আজ শাহবাগে এনসিপির গণবিক্ষোভ কর্মকর্তাদের গাড়ি জ্বালানি খরচে বড় কাটছাঁট ডিএসসিসির নেতানিয়াহুর জোট ছাড়ল ইউটিজে, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে শ্রীমঙ্গল যুবদল আহ্বায়ক বহিষ্কৃত ইসরাইলের নির্বাচনে ঝুলে গেল সরকার গঠন, বড় ধাক্কা খেলেন নেতানিয়াহু ওমান উপকূলে হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে আগুন মণিপুরে সংঘাত নিরসনের দাবিতে ৩১ অক্টোবর মহাসমাবেশ

চার দফা দাবিতে আজ শাহবাগে এনসিপির গণবিক্ষোভ

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

রাজধানীর শাহবাগে আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় গণবিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজনে জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন দলটির নেতা আখতার হোসেন। এছাড়া দলের শীর্ষ নেতারাও এতে অংশ নেবেন।

দলটির চার দফা দাবির অন্যতম হলো স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ। পাশাপাশি একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের রায়ের ভিত্তিতে নতুন সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানানো হয়েছে।

বিক্ষোভে অন্যান্য দাবির মধ্যে রয়েছে মানবাধিকার ও বাক্‌স্বাধীনতার পরিপন্থি সব আইন বাতিল এবং সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী পাস না করা। এছাড়া জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন ও কার্যকর করার দাবিও জানিয়েছে এনসিপি।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT