1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

গত ৮ মাসে বিএনপি অজনপ্রিয় হয়েছে: সারজিস আলম

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম বলেছেন, গত আট মাসে বিএনপি ধারাবাহিকভাবে তাদের জনপ্রিয়তা হারিয়েছে। তার দাবি, এই সময়ে দেশে হত্যা ও ধর্ষণের মতো অপরাধ বেড়েছে এবং নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের হলরুমে ‘দৈনিক পঞ্চগড় খবর’ পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম বলেছে ন, বাংলাদেশের মানুষ দেখেছে, গত ৮ মাসে বিএনপি প্রতিনিয়ত অজনপ্রিয় হয়ে উঠেছে। প্রতি মাসেই দেশে হত্যাকাণ্ডের সংখ্যা বেড়েছে, ধর্ষণের সংখ্যা বেড়েছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে।

সুশাসনের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সারজিস বলেন, গত আট মাসে দেশে সুশাসন কমেছে। জনগণের কাছে এনসিপি একটি যোগ্য বিকল্প হিসেবে আবির্ভূত হবে বলে তিনি আশা প্রকাশ করেন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলটি লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। এখন আমরা বিরোধী দলীয় জোট হিসেবে সংসদে একসঙ্গে কাজ করছি।

স্থানীয় নির্বাচনের কৌশল প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের নির্বাচনী জোট জাতীয় পর্যায়ে বিদ্যমান থাকলেও স্থানীয় নির্বাচনে উভয় দলই স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করবে। ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে নাসির উদ্দীন পাটোয়ারী ও আসিফ মাহমুদকে প্রার্থী করার প্রসঙ্গ টেনে তিনি জানান, কোনো সমঝোতা ছাড়াই তারা চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত। তবে স্থানীয় নির্বাচন আমাদের দলীয় সিদ্ধান্ত।

উল্লেখ্য, মোশাররফ হোসেনের সম্পাদনায় প্রকাশিত নতুন এই পত্রিকাটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়া পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন এবং পাবলিক প্রসিকিউটর মির্জা নাজমুল ইসলাম কাজলসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT