1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

পা দিয়ে লিখেই এইচএসসিতে সফল রংপুরের অদম্য মেধাবী কলি

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

দুই হাতের আঙুল না থাকা কলি রানীর কাছে প্রতিবন্ধকতা কখনোই পড়াশোনার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। অদম্য এই শিক্ষার্থী ডান পা ব্যবহার করে লিখেই চলতি বছরের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৩.৫০ অর্জন করেছে। রংপুরের কাউনিয়া কলেজের এই শিক্ষার্থীর এখন লক্ষ্য উচ্চশিক্ষা শেষ করে বিসিএস ক্যাডার হিসেবে নিজেকে গড়ে তোলা।

কলি রানীর বাড়ি কাউনিয়া উপজেলার গদাই গ্রামে। প্রয়াত মনোরঞ্জন রায়ের মেয়ে কলি তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় বাবাকে হারিয়েছিল সে। এরপর থেকে মা রূপালী রানীর সাহস ও অনুপ্রেরণায় সে এগিয়ে চলেছে। মা জানান, শারীরিক সীমাবদ্ধতা নিয়ে জন্ম নিলেও কলি কখনোই মনোবল হারায়নি। পরিবারের ভালোবাসা, সহপাঠীদের আন্তরিকতা ও শিক্ষকদের সহযোগিতায় সে আজকের এই পর্যায়ে পৌঁছেছে।

পড়াশোনার পাশাপাশি কলি বিভিন্ন প্রতিভা ও গুণাবলীর অধিকারী। ডান পা দিয়েই সে অনায়াসে কম্পিউটার ও মোবাইল ফোন চালাতে পারে। এছাড়া গান গাইতেও সে অত্যন্ত পারদর্শী এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে প্রশংসা কুড়িয়েছে। এর আগে প্রাথমিক শিক্ষা সমাপনী ও এসএসসি পরীক্ষায়ও কলি পা দিয়ে লিখে সফলভাবে উত্তীর্ণ হয়েছিল।

পরীক্ষার ব্যবস্থাপনা সম্পর্কে কাউনিয়া মহিলা কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব রফিকুল ইসলাম জানান, শারীরিক প্রতিবন্ধী পরীক্ষার্থী হিসেবে বোর্ডে নিয়মানুযায়ী তার জন্য আলাদা কক্ষের সুযোগ ছিল। কিন্তু কলি সবার সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের মতো পরীক্ষা দেওয়ার আগ্রহ প্রকাশ করে। তার ইচ্ছা অনুযায়ী ৩০২ নম্বর কক্ষে তাকে বসার ব্যবস্থা দেওয়া হয় এবং নিয়ম মেনে অতিরিক্ত ৩০ মিনিট সময় প্রদান করা হয়। কাউনিয়া কলেজের অধ্যক্ষ ফারুক আজম তার এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কলি জানায়, প্রতিকূলতাকে জয় করে সে মানুষের সেবা করতে চায়। উচ্চশিক্ষা গ্রহণ ও স্বপ্ন পূরণে সে সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছে। শারীরিক সীমাবদ্ধতা যে সাফল্যের পথে বাধা নয়, কলি তা আবারও প্রমাণ করে দেখিয়েছে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT