1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
আইনি সীমারেখায় পুলিশের বলপ্রয়োগের অধিকার রয়েছে: জাহেদ উর রহমান চ্যাম্পিয়নস লিগে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে রোমার মুখোমুখি ইউনাইটেড মজুরি বৃদ্ধির দাবিতে ফতুল্লায় পোশাক শ্রমিকদের পুনরায় সড়ক অবরোধ হাদি মৃত্যুর ঘটনা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ২১ বার পেছাল প্রবাসী কল্যাণমন্ত্রী: আগামী ৫ বছরে ১ কোটি জনশক্তি রপ্তানির পরিকল্পনা গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০টি কারখানা ছুটি ঘোষণা গোপালগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী গ্রীষ্মের আগেই গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী সৌদিতে বিমান হামলায় ঢাকা রুটে ১৫৯ ফ্লাইট বাতিল

মুন্সীগঞ্জে ড্রাম ট্রাকের ধাক্কায় দুই বৃদ্ধ নিহত

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২ নভেম্বর, ২০২৬

মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় দুই বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। সোমবার (২ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা দক্ষিণপাড়া দোতলা মসজিদের সামনে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিরা হলেন

  1. নেকবর আলী সরকার (৬৫), সিরাজদিখান উপজেলার রামানন্দন গ্রামের মৃত লেচু সরকারের ছেলে।
  2. মো. কাইয়ুম দেওয়ান (৭০), গয়াতলা দক্ষিণপাড়া এলাকার মৃত শহর আলী দেওয়ানের ছেলে।
  3. হাশেম বেপারী (৭০), একই এলাকার মৃত হোসেন বেপারীর ছেলে (আহত)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ পড়ার পর কয়েকজন বৃদ্ধ মুসল্লি বাড়ি ফিরছিলেন। এসময় সিরাজদিখান থেকে বালুচরগামী একটি দ্রুতগতির নম্বরবিহীন ড্রাম ট্রাক তাদের চাপা দেয়। আহত হাশেম বেপারী জানান, মসজিদের সামনে হাঁটাহাঁটি করার সময় হঠাৎ ট্রাকটি তাদের ওপর উঠে আসলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বর্তমানে সুস্থ আছেন।

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান জানান, হাসপাতালে আনার আগেই ওই দুই বৃদ্ধের মৃত্যু হয়েছিল। সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ড্রাম ট্রাকটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT