1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
আইনি সীমারেখায় পুলিশের বলপ্রয়োগের অধিকার রয়েছে: জাহেদ উর রহমান চ্যাম্পিয়নস লিগে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে রোমার মুখোমুখি ইউনাইটেড মজুরি বৃদ্ধির দাবিতে ফতুল্লায় পোশাক শ্রমিকদের পুনরায় সড়ক অবরোধ হাদি মৃত্যুর ঘটনা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ২১ বার পেছাল প্রবাসী কল্যাণমন্ত্রী: আগামী ৫ বছরে ১ কোটি জনশক্তি রপ্তানির পরিকল্পনা গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০টি কারখানা ছুটি ঘোষণা গোপালগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী গ্রীষ্মের আগেই গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী সৌদিতে বিমান হামলায় ঢাকা রুটে ১৫৯ ফ্লাইট বাতিল

রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

পোশাকশিল্প খাতে কৃত্রিম অস্থিরতা তৈরি ও কারখানায় উৎপাদন বন্ধের পাঁয়তারা কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করতে কিছু মহল শ্রমিকদের উসকে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। গার্মেন্টস কারখানা বন্ধের উদ্দেশ্যে কেউ কোনো কর্মকাণ্ডে লিপ্ত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ইতোমধ্যে যেসব কারখানা বন্ধ হয়ে গেছে, সেগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শ্রমিকদের বেশিরভাগ যৌক্তিক দাবিই ইতোমধ্যে পূরণ করা হয়েছে এবং মজুরি বোর্ড গঠনের মাধ্যমে শ্রমিক-মালিক উভয় পক্ষই বর্তমান পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। মজুরি বোর্ডের কার্যক্রম চলমান রয়েছে, যেখানে উভয় পক্ষের দর-কষাকষির মাধ্যমে শ্রমিকদের জীবনযাত্রার মান বিবেচনায় নিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে। দাবি-দাওয়া নিয়ে আলোচনার পথ খোলা থাকা সত্ত্বেও নতুন করে শিল্পে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সহায়ক হয়, এমন বিষয় বিবেচনায় রেখে ন্যূনতম মজুরি নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। এ জন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং শ্রমিকেরা এতে সন্তুষ্ট হয়েছেন। এ নিয়ে বিস্তারিত আলোচনা মজুরি বোর্ডেই হবে।

কিছু দুষ্কৃতিকারী সুযোগ বুঝে হামলার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি অভিযোগ করেন, পতিত ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সংশ্লিষ্ট কিছু গোষ্ঠী তাদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ হাসিলের লক্ষ্য থেকে পোশাকশিল্পকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। অনেক ক্ষেত্রে বর্তমান অস্থিরতা শ্রমিকদের প্রকৃত দাবি-দাওয়ার সঙ্গে সম্পর্কিত নয় বরং এটি পরিকল্পিত উসকানি। শ্রমিকনেতা ও মালিকপক্ষের প্রায় সবার সঙ্গে কথা হয়েছে।

যারা উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন অনুযায়ীই সব ধরনের অপতৎপরতা দমন করা হবে। এ খাতের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর এবং শ্রমিকদের সার্বিক নিরাপত্তাসহ শিল্প সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসন তৎপর রয়েছে বলে তিনি সাংবাদিকদের নিশ্চিত করেন। এ ধরনের কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT