মজুরি বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন স্থানীয় বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কাঠেরপুল এলাকার আবীর ফ্যাশন, মেট্রো নিটওয়্যার, মাইক্রো ফাইবার এবং আজাদ নিট কম্পোজিটের শ্রমিকরা কাজ বন্ধ করে রাস্তায় নেমে আসেন। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাঁধা ঠেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট মোড়ে অবস্থান নিলে ওই এলাকার যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যায়।
এর আগে সোমবার একই দাবিতে পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ করে রেখেছিলেন ফতুল্লার পোশাক শ্রমিকরা। সে সময় জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন। তবে মঙ্গলবার সকালের পরিবেশ স্বাভাবিক থাকলেও দুপুরের পর কারখানাগুলোর অভ্যন্তরীণ পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে এবং শ্রমিকরা কাজ বন্ধ করে একত্রিত হন। ৫ ঘণ্টা অবরোধের পর ডিসি-এসপির আশ্বাসে অবরোধ তুলে নিয়েছিলেন শ্রমিকরা। কিন্তু আজ সকাল থেকে পরিস্থিতি শান্ত থাকলেও দুপুরের পর হঠাৎ করেই উত্তেজিত হয়ে পরেন তারা। কাজে যোগ না দিয়ে একত্রিত হয়ে আবারো আন্দোলন শুরু করেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুপুরে মধ্যাহ্নভোজের বিরতি শেষে আবীর ফ্যাশনের শ্রমিকরা কারখানায় না ঢুকে মূল ফটকে জড়ো হতে থাকেন। পরবর্তীতে তারা পার্শ্ববর্তী মাইক্রো ফাইবার, মেট্রো নিটওয়্যার ও আজাদ নিট কম্পোজিটের শ্রমিকদেরও সংগঠিত করে কারখানাগুলোর কার্যক্রম বন্ধ করে দেন এবং সবাইকে আন্দোলনে যুক্ত করেন।
পরবর্তীতে কাঠেরপুল এলাকা থেকে কয়েক হাজার শ্রমিক একজোটে মিছিল নিয়ে শিবু মার্কেটের দিকে অগ্রসর হন। পুলিশ মূল সড়কে তাদের প্রবেশ ঠেকাতে ব্যারিকেড দিলে শ্রমিকরা তা ভেঙে লিংক রোডে নেমে পড়েন। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অপ্রীতিকর পরিস্থিতি ও যেকোনো বিশৃঙ্খলা এড়াতে দুর্ঘটনাস্থল ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
Tags: নারায়ণগঞ্জ, পোশাক শ্রমিক, ফতুল্লা, শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ