যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের কারাবন্দি অবস্থায় মৃত্যুকে ঘিরে আবারও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
এতদিন একে আত্মহত্যা বলে গণ্য করা হলেও, ফরেনসিক বিশেষজ্ঞ অধ্যাপক মাইকেল ফ্রিম্যান দাবি করেছেন যে এটি মূলত হত্যাকাণ্ড। আমার কাছে এর একমাত্র ব্যাখ্যা হলো, এটি হত্যাকাণ্ড।’।
বিবিসি নিউজ নাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, নিউইয়র্কের মেডিকেল পরীক্ষকের নথি ও ময়নাতদন্তের ছবি বিশ্লেষণের পর তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, পেছন থেকে গলা চেপে শ্বাসরোধের মাধ্যমেই এপস্টেইনকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে নতুন করে মন্তব্য জানতে বিবিসি তার সঙ্গে যোগাযোগ করেছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় লন্ডনে নিজের বিশ্লেষণ তুলে ধরার পর এপস্টেইনের মৃত্যুর বিষয়ে গবেষণা ও নিউইয়র্কের মেডিকেল পরীক্ষকের নথি প্রকাশ করেন তিনি।
২০১৯ সালের ১০ আগস্ট নিউইয়র্কের মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারে বিচারাধীন অবস্থায় মৃত পাওয়া যায় এপস্টেইনকে। সেই সময়ে ডা. বারবারা স্যাম্পসনসহ দায়িত্বশীল চিকিৎসকরা জানিয়েছিলেন, ময়নাতদন্তের প্রতিবেদন ও শরীরের আঘাতগুলো আত্মহত্যার ঘটনার সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। তাদের দাবি ছিল, হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির শরীরে যে ধরনের আত্মরক্ষামূলক ক্ষত থাকে, এপস্টেইনের ক্ষেত্রে তেমন কোনো আলামত পাওয়া যায়নি।
অধ্যাপক ফ্রিম্যান অবশ্য এই আগের প্রতিবেদনের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন। তিনি জর্জ ফ্লয়েডসহ পুলিশের হেফাজতে মৃত্যুর ঘটনায় বিশেষজ্ঞ সাক্ষী হিসেবে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন। ফ্রিম্যান দাবি করেন, এপস্টেইনের শরীরে আঘাতের স্পষ্ট কিছু চিহ্ন রয়েছে, যার মধ্যে বাঁ কাঁধের গভীর রক্তক্ষরণ এবং মুখে থাকা ক্ষত অন্যতম। তার মতে, গলার ওপর নখের আঁচড়ের মতো চিহ্নগুলো নির্দেশ করে যে, মৃত্যুর সময় তিনি বাঁচার জন্য নিজে গলা থেকে ফাঁস সরানোর চেষ্টা করেছিলেন। ফ্রিম্যান আরও প্রশ্ন তুলেছেন, কারাগারে ফাঁসিতে মৃত্যুর ঘটনায় লাশ নামানোর আগে তার ছবি তোলা উচিত ছিল। তবে একটি সমঝোতার কারণে সে সময় কঠোর কারাদণ্ড থেকে রেহাই পান তিনি।
এপস্টেইনের ভাই মার্ক এপস্টেইনের সরবরাহ করা ময়নাতদন্তের নথি ও ছবির ওপর ভিত্তি করেই ফ্রিম্যান এই বিশ্লেষণ করেছেন। মার্ক বরাবরই তার ভাইয়ের মৃত্যুকে হত্যাকাণ্ড বলে দাবি করে আসছেন। ফ্রিম্যান জানিয়েছেন, তিনি এই গবেষণায় সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করেছেন এবং এটি কোনো ষড়যন্ত্রতত্ত্ব নয়। তার মতে, শরীরের আঘাতের ধরন এবং যেভাবে মরদেহ উদ্ধার করা হয়েছে, তার মধ্যে কোনো সংগতি নেই, যা হত্যাকাণ্ডের দিকেই ইঙ্গিত দেয়। নিজের বক্তব্যকে ষড়যন্ত্রতত্ত্ব বলে উড়িয়ে দেওয়ার সমালোচনার জবাবে ফ্রিম্যান বলেন, তার বিশ্লেষণ সবাই যাচাই করতে পারেন। কোথাও ভুল থাকলে তা দেখিয়ে দেওয়ার আহ্বানও জানান তিনি।
তবে আগের ময়নাতদন্তকারী চিকিৎসক ও যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তদন্ত প্রতিবেদনের সঙ্গে এই নতুন দাবি সাংঘর্ষিক। বিচার বিভাগের প্রতিবেদনে উল্লেখ ছিল যে, মৃত্যুর এক মাস আগে থেকেই এপস্টেইনকে বিশেষ আত্মহত্যা পর্যবেক্ষণে রাখা হয়েছিল এবং কারাবন্দি অবস্থায় তাকে ঝুলন্ত পাওয়া গিয়েছিল। এমন অবস্থায় ফ্রিম্যানের নতুন এ বিশ্লেষণ এখনো অন্য কোনো স্বতন্ত্র বিশেষজ্ঞ দ্বারা পর্যালোচিত হয়নি। কারণ, ২০১৯ সালে এপস্টেইনর ময়নাতদন্ত করা চিকিৎসক তার মৃত্যুকে আত্মহত্যা বলেই সিদ্ধান্ত দিয়েছিলেন। পরে একই উপকরণ ব্যবহার করে তাকে বিছানার ওপরের অংশের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।
কারাবন্দি এপস্টেইন ২০০৮ সালে অপ্রাপ্তবয়স্ক কিশোরীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন।
এর ১১ বছর পর নতুন করে অপ্রাপ্তবয়স্কদের যৌন পাচার নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। বিচার শুরুর অপেক্ষায় থাকা অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে ফ্রিম্যান তার বিশ্লেষণের ভুল বা সীমাবদ্ধতা যাচাই করার জন্য অন্য বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানিয়েছেন, যদিও এখন পর্যন্ত তার দাবির সপক্ষে কোনো আনুষ্ঠানিক বা স্বাধীন প্রমাণ সামনে আসেনি।
Tags: কারাগার, জেফরি এপস্টেইন, ফরেনসিক তদন্ত, যুক্তরাষ্ট্র