রাজধানীর মিরপুরে আট বছর বয়সী শিশু রামিসাকে নির্যাতনের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড অনুমোদন বা ডেথ রেফারেন্স এবং তাদের জেল আপিলের ওপর আজ মঙ্গলবার রায় ঘোষণা করবেন হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার জন্য এই দিন ধার্য করেছেন। রাজধানীর মিরপুরে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দুই আসামির মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) এবং তাদের জেল আপিলের ওপর মঙ্গলবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করবেন হাইকোর্ট।
বিচারিক আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন। গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন তাদের মৃত্যুদণ্ড দেন। রায়ে সোহেল রানাকে পাঁচ লাখ এবং স্বপ্না খাতুনকে দুই লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কালেক্টরেট অফিস তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক ও বিক্রির মাধ্যমে সেই অর্থ আদায় করে রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেয় আদালত।
এর আগে, গত ১৯ মে সকালে মিরপুরের একটি ফ্ল্যাটে শিশু রামিসা নির্যাতনের শিকার হয়ে নিহত হয়। পরদিন পল্লবী থানায় তার বাবা আব্দুল হান্নান মোল্লা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২৪ মে আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলার ডেথ রেফারেন্স নথি ৯ জুন হাইকোর্টে পৌঁছায় এবং ১১ জুন কারা কর্তৃপক্ষের মাধ্যমে আসামিরা জেল আপিল করেন। ১৪ জুন হাইকোর্ট সেই আপিল শুনানির জন্য গ্রহণ করেছিলেন। মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৯ মে সকালে প্রতিবেশী এক ভাড়াটিয়ার ফ্ল্যাটে ধর্ষণের পর হত্যা করা হয় শিশু রামিসাকে।
আজকের এই চূড়ান্ত শুনানিতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ এজাজ কবির ও ওসমান চৌধুরী এবং আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান শুনানি করেন।
Tags: আইনি প্রক্রিয়া, মিরপুর, মৃত্যুদণ্ড, রামিসা হত্যা মামলা, হাইকোর্ট