রাজধানীর গুলশান বারিধারার একটি বাসা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি গুলশান থানা পুলিশের হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর গুলশান বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে এসআরবি।
সাঈদ খোকনের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে। এর মধ্যে সবশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে ৫৪ কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলার অনুমোদন দেয়। এই মামলায় তার বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীকেও আসামি করা হয়েছে।
এর আগে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি আদালত সাঈদ খোকন ও তার পরিবারের ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেন। আদালতের নথিতে উল্লেখ করা হয়েছিল, অভিযুক্তদের ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেন পরিলক্ষিত হয়েছে। ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে সাঈদ খোকন দেশ-বিদেশে বিপুল সম্পদের পাহাড় গড়েছেন বলে তথ্য মিলেছে। আদালত মনে করেছিলেন, এসব হিসাব থেকে অর্থ সরিয়ে নেওয়ার ঝুঁকি রয়েছে, যা মানি লন্ডারিংয়ের অভিযোগ প্রমাণে বাধা হয়ে দাঁড়াতে পারে। এদের সঙ্গে আর্থিক যোগসূত্র রয়েছে মর্মে তথ্য পাওয়া যাচ্ছে। ফলে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সাঈদ খোকনসহ অপর ব্যক্তিদের বিরুদ্ধে নানাবিধ দুর্নীতিসহ মানিলন্ডারিংয়ের অভিযোগ প্রমাণকরণ ও অবৈধ অর্থ আইনগতভাবে আটক করা কষ্টসাধ্য হয়ে পড়বে।
দুর্নীতির মামলার পাশাপাশি সাঈদ খোকনের বিদেশযাত্রার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আদালত তার পাশাপাশি মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ এবং ভাই জাবেদ আহমেদের ওপরও দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখন তার বিরুদ্ধে দায়ের হওয়া এসব মামলার সূত্র ধরে পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে। এর আগে ঢাকা-৬ আসনের সাবেক এ সংসদ সদস্য, তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ এবং ভাই জাবেদ আহমেদেরও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।
Tags: গ্রেপ্তার, ডিএসসিসি, দুদক, রাজনীতি, সাঈদ খোকন