1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গঙ্গার পানিবণ্টন চুক্তি আর নবায়ন করছে না ভারত দেশের রাজনৈতিক অস্বস্তি কাটাতে এশিয়া সফরকে যেভাবে কাজে লাগাতে চান ট্রাম্প হরমুজ প্রণালীতে মাইন বিস্ফোরণ: অচল হয়ে পড়েছে তেলবাহী জাহাজ ট্রাইব্যুনালে হাজির ১১ জন, চলছে শাপলা চত্বর গণহত্যার বিচার ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল ফতুল্লায় মাদ্রাসা অগ্নিকাণ্ড: সুস্থ হয়ে আইসিইউ ছাড়লেন আরও দুই শিক্ষার্থী দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে আসিয়ান-চীনের মতপার্থক্য কাটেনি নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার জীবন বাঁচাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

গঙ্গার পানিবণ্টন চুক্তি আর নবায়ন করছে না ভারত

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত ভারত-বাংলাদেশ গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর ৩০ বছর পূর্ণ হওয়ার পর শেষ হতে যাচ্ছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, ভারত সরকার এই চুক্তি নতুন করে নবায়ন না করার পরিকল্পনা নিয়েছে বলে বিভিন্ন সরকারি সূত্রের তথ্যে জানা গেছে। তবে দ্বিপক্ষীয় সম্পর্কের খাতিরে এবং সমঝোতার ভিত্তিতে, চুক্তিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও আপাতত প্রচলিত বিদ্যমান শর্তাবলি মেনেই বাংলাদেশকে আগের সমপরিমাণ পানি সরবরাহ অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া সুন্দরবন বদ্বীপ অঞ্চল এবং এর সংলগ্ন কৃষিজমিতে লবণাক্ত পানির প্রবেশ রোধ করার জন্যও এই পানি দরকার।”।

মূলত শুষ্ক মৌসুমে ফারাক্কা ব্যারাজ থেকে পানি বণ্টনের যে কাঠামো বিদ্যমান, তাতে মার্চ থেকে মে মাস পর্যন্ত উভয় দেশ পালাক্রমে ১০ দিনের চক্রে ৩৫ হাজার কিউসেক পানি পায়। কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকার এখন এই শর্তাবলি পুনর্বিবেচনা করতে আগ্রহী। বিশেষ করে কলকাতার বন্দরের স্বাভাবিক কার্যক্রম সচল রাখা, এনটিপিসির তাপবিদ্যুৎ কেন্দ্রের চাহিদা পূরণ এবং সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা সমস্যা মোকাবিলায় তাদের বাড়তি পানির প্রয়োজন রয়েছে। এই লক্ষ্যে গত মাসে কেন্দ্রীয় পানি কমিশন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রযুক্তিগত বিশদ বিবরণ জমা দিয়েছে। বর্তমান ব্যবস্থায়, ১১ মার্চ থেকে ১১ মে পর্যন্ত চলা শুষ্ক মৌসুমে উভয় দেশ পর্যায়ক্রমে ১০ দিন করে ৩৫,০০০ কিউসেক পানি পেয়ে থাকে। সূত্র জানিয়েছে, ভারতের উন্নয়নমূলক উদ্যোগগুলোর প্রয়োজনে আরও বেশি পানি পাওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার চুক্তির শর্তাবলি নিয়ে পুনরায় আলোচনা করতে চায়। কলকাতা বন্দরে উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার জন্য ভারতের ৪০,০০০ কিউসেক পানির প্রয়োজন।

ভারতের একজন কর্মকর্তা জানান, শুষ্ক মৌসুমে ফারাক্কার পানি বণ্টনের কারিগরি তথ্যাদি নিয়ে তাদের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছিল। কলকাতা বন্দরের পলি অপসারণে অন্তত ৫ হাজার কিউসেক অতিরিক্ত পানি প্রয়োজন বলে মন্তব্য করেন ওই কর্মকর্তা। বৈঠকে উপস্থিত পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যের প্রতিনিধিরা অভিযোগ করেন, বিদ্যমান চুক্তির ফলে তাদের রাজ্যের স্বার্থ বিঘ্নিত হচ্ছে। এর পাশাপাশি বাংলাদেশের সঙ্গে চলমান রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা মন্তব্য করেন, সদিচ্ছা ও বিশ্বাসের ভিত্তিতে হওয়া চুক্তির ক্ষেত্রে উজানের দেশের প্রতি ভাটির দেশের যথাযথ সম্মান প্রদর্শন করা উচিত।

উল্লেখ্য, ভারত থেকে ৫৪টি আন্তঃসীমান্ত নদী বাংলাদেশে প্রবাহিত হয়। এ নিয়ে তিস্তা ব্যারাজ প্রকল্পের ভবিষ্যৎ ব্যবস্থাপনা পর্যালোচনায় ভারত একটি আলাদা প্যানেল গঠন করেছে, বিশেষ করে বাংলাদেশে তিস্তা প্রকল্প নিয়ে চীনের ক্রমবর্ধমান আগ্রহের প্রেক্ষাপটে এটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দুই দেশের জলসীমা ও নদী ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী সমাধানের জন্য নতুন করে একাধিক চুক্তির প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু সেই চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনায় কোনও অগ্রগতি নেই।

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT