1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
যুক্তরাষ্ট্রের হামলার অপেক্ষায় থাকবে না ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী কাতারি ইয়ট ও নৌকার চাহিদা বাড়ছে বিশ্ববাজারে বেরোবিতে তিন মাসেও হয়নি আবাসিক হলে সিট বরাদ্দ গাজায় প্রতিকূলতার মাঝেও সংবর্ধিত এক হাজার কোরআনে হাফেজ বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত কাতারে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সিডরের ১৯ বছর: ভোলায় আজও কাটেনি স্বজন হারানোর ক্ষত গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ, ৮ কারখানায় ছুটি রাইজিং স্টার্স কাপে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে সাইফ হাসান সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু

যুক্তরাষ্ট্রের হামলার অপেক্ষায় থাকবে না ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জন্য নিষ্ক্রিয় বসে থাকবে না ইরান। প্রয়োজনে পাল্টা আগাম পদক্ষেপ নেওয়া হতে পারে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। গত রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিওবার্তায় তিনি এমনটি জানান। রোববার (১৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যের একটি ভিডিও দেশটির সংবাদ সংস্থা ফার্স প্রকাশ করেছে। এর মাধ্যমে তারা ইরানে নতুন করে হামলার প্রস্তুতির ক্ষেত্র তৈরি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

কূটনীতির আড়ালে যুক্তরাষ্ট্র সময়ক্ষেপণ করে নতুন করে হামলার ক্ষেত্র প্রস্তুত করছে বলে তিনি মন্তব্য করেন। ঘারিবাবাদি দৃঢ়তার সঙ্গে বলেন, ইরান কিউবা নয় যে তাদের অবরুদ্ধ করা যাবে, আবার ভেনেজুয়েলাও নয় যে চাপে পড়ে আত্মসমর্পণে বাধ্য হবে। তার দাবি, এখন পর্যন্ত আকাশ কিংবা স্থলপথে ইরানকে কোনো ধরনের অবরোধের জালে আটকে রাখতে সফল হয়নি ওয়াশিংটন।

ইরানের চলমান এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নতুন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে কাজ করছে বলেও তিনি নিশ্চিত করেন। তেহরানের এই সাহসী ঘোষণা যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান টানাপোড়েনের মাঝে দেশটিতে কঠোর অবস্থানের স্পষ্ট বার্তা দিচ্ছে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT