1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সৌদি আরবের নিরাপত্তায় সব ধরনের সহায়তায় প্রস্তুত পাকিস্তান মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হাসিনার আপিলের সুযোগ নেই: আইনমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ৪০ কারখানা বন্ধ, ৮টিতে ছুটি নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধ দমনে এসিল্যান্ডের কঠোর অভিযান এপেক সম্মেলনে বসছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং বাহরাইনে মার্কিন রাডারে হামলার দাবি আইআরজিসির রাজা চার্লসের বাসভবনে স্টাফদের ধমক খেলেন গায়িকা মাইলিন নির্বাচনী বিপর্যয়ের পর রিপাবলিকান পার্টির ভবিষ্যৎ ও আদর্শিক সংকট হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ট্যাংকারে আগুন: দাবি আইআরজিসির বঙ্গোপসাগরে লঘুচাপ আরও ঘনীভূত হওয়ার আভাস, বৃষ্টির সম্ভাবনা নেই

দাওয়া |: ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ইসরাইলের পার্লামেন্ট নেসেটে বিরোধী দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনার ইঙ্গিত দিয়েছেন আরব জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিন। শুক্রবার এক বিবৃতিতে জোটটি জানিয়েছে, বিরোধী শিবিরের বিভিন্ন প্রস্তাবে আইনপ্রণেতাদের ভোটের বিষয়ে তারা আলোচনা চালিয়ে যাচ্ছে। এই আলোচনার মূল আলোচ্যসূচির মধ্যে রয়েছে নেসেটের স্পিকার নির্বাচন, বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার আইন বাতিল এবং নতুন সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব।

জোটটি তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে বাড়িঘর উচ্ছেদ সহজ করার কামিনিতজ আইন পুরোপুরি বাতিল করা, আরব অধ্যুষিত এলাকায় সহিংসতা ও অপরাধ দমনে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ এবং আরব শহরগুলোর অবকাঠামোগত উন্নয়নে পাঁচ বছর মেয়াদি বিশেষ অর্থনৈতিক প্রকল্প বাস্তবায়ন। এর বাইরে নতুন কর্মসংস্থান তৈরি, শিল্পাঞ্চল স্থাপন এবং তরুণ দম্পতিদের জন্য আবাসন সুবিধার ব্যবস্থাসহ আরব সমাজের সার্বিক উন্নতির জন্য একটি পৃথক সংসদীয় কমিটি গঠনের দাবি তুলেছে দলটি। এমনকি এই প্রস্তাবিত কমিটির নেতৃত্ব জয়েন্ট লিস্টের হাতেই রাখতে হবে বলে তারা শর্ত দিয়েছে।

নেসেটের সংসদীয় কমিটির নিয়ন্ত্রণ নিতে বিরোধী জোটের জয়েন্ট লিস্টের সমর্থন প্রয়োজন। ১২০ আসনের নেসেটে বিরোধী ‘চেঞ্জ ব্লক’-এর দখলে ৪৮টি আসন রয়েছে। অন্যদিকে, জয়েন্ট লিস্টের হাতে ১১টি এবং মানসুর আব্বাসের নেতৃত্বাধীন ইউনাইটেড আরব লিস্টের আটটি আসন রয়েছে।

গত ৮ নভেম্বর ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের জন্য ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকটকে দায়িত্ব প্রদান করেন। ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর জোট সংখ্যাগরিষ্ঠতা লাভে ব্যর্থ হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়। সরকার গঠনের লক্ষ্যে আইজেনকটকে ৬ ডিসেম্বর পর্যন্ত ২৮ দিনের সময়সীমা দেওয়া হয়েছে, প্রয়োজনে এই সময় আরও ১৪ দিন বাড়ানোর সুযোগ রয়েছে। প্রয়োজনে সময় আরো ১৪ দিন বাড়ানো যাবে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT