হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে সামুদ্রিক মাইন বিস্ফোরণের মুখে পড়ে একটি তেলবাহী জাহাজ ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে। সোমবার সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় জাহাজটি বর্তমানে সাগরে অচল হয়ে পড়েছে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী। তবে নিরাপত্তা ও গোপনীয়তার স্বার্থে ক্ষতিগ্রস্ত জাহাজটির নাম কিংবা পরিচয় প্রকাশ করেনি বাহিনীটি।
ইরানি নৌবাহিনীর জনসংযোগ বিভাগের ভাষ্য অনুযায়ী, জাহাজটি একটি নিষিদ্ধ সামুদ্রিক এলাকায় প্রবেশের পরেই এই মাইন বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তারা স্পষ্ট করে জানায়, ট্র্যাকিং সিস্টেম বা অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রাখা এবং যথাযথ অনুমতি ব্যতীত ঝুঁকিপূর্ণ জলসীমায় চলাচল করায় জাহাজগুলো এমন গুরুতর বিপদের সম্মুখীন হতে পারে।
এই ঘটনায় হতাহতের কোনো তথ্য অথবা জাহাজটির সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। উল্লেখ্য, এর আগেও মার্কিন যুদ্ধবিমানের সুরক্ষায় হরমুজ প্রণালির দক্ষিণ দিক দিয়ে যাতায়াতের সময় পেতে রাখা মাইন বিস্ফোরণে দুটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ করেছিল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
Tags: ইরান নৌবাহিনী, তেলবাহী জাহাজ, মধ্যপ্রাচ্য, মাইন বিস্ফোরণ, হরমুজ প্রণালি