ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক সংঘাত অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস। তার মতে, এই সংঘাতের সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে সাধারণ মার্কিন নাগরিকদের ওপর, যা দেশটিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। তার অভিযোগ, এই যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জেফ্রিস সরাসরি আক্রমণাত্মক ভাষায় বলেন, ইরানে এই বেপরোয়া ও অপ্রয়োজনীয় যুদ্ধ সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তাই বর্তমান পরিস্থিতির অবসান ঘটানো জরুরি। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার পাশাপাশি খাদ্য ও যাতায়াতসহ দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য ও সেবার ব্যয় অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এতে জীবনযাত্রার ব্যয় আরো বেড়ে যাওয়ায় চাপে পড়েছেন সাধারণ মার্কিন নাগরিকেরা।
মার্কিন রাজনীতির প্রেক্ষাপটে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির এই ইস্যু বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দেশটির মধ্যবর্তী নির্বাচনে অংশগ্রহণকারী ভোটারদের প্রায় ৯০ শতাংশই জানিয়েছেন, ভোট দেওয়ার ক্ষেত্রে জীবনযাত্রার খরচ তাদের প্রধান বিবেচ্য বিষয় ছিল। জনগণের এই ক্ষোভের প্রতিফলন দেখা গেছে নির্বাচনেও। এই ভোটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষেই অর্থাৎ প্রতিনিধি পরিষদ ও সিনেটে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।
Tags: ইরান, ইসরায়েল, মধ্যবর্তী নির্বাচন, যুক্তরাষ্ট্র, হাকিম জেফ্রিস