1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ফরেনসিক বিশেষজ্ঞ |: এপস্টেইন জরুরি ঘটনা করেননি, তাকে মৃত্যুর ঘটনা করা হয়েছে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে দেশজুড়ে শুরু সাঁড়াশি অভিযান টেন্ট পেগিং বিশ্বকাপে রানার্সআপ হয়ে কাতারের দারুণ সাফল্য মিরপুরে শিশু হত্যার ঘটনায় হাইকোর্টের রায় আজ সিরাজগঞ্জে ট্রাকচাপায় ঝরল দুই পথচারীর প্রাণ নাহিদ ইসলাম |: আওয়ামী নাশকতা ও নৈরাজ্যের জন্য বর্তমান সরকার দায়ী গুলশান থেকে গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন মধ্যপ্রাচ্যে সামুদ্রিক সংঘর্ষে ২৫ নাবিক নিহত: জাতিসংঘ সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকায় গণঅধিকার পরিষদের মশাল মিছিল পুলিশের অন্দরেই সন্দেহ, সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নজরদারি

পুলিশের অন্দরেই সন্দেহ, সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নজরদারি

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

পুলিশ বাহিনীর অভ্যন্তরেই এখন সদস্যদের পারস্পরিক অবিশ্বাস ও সন্দেহ চরম আকার ধারণ করেছে। বিশেষ করে বিগত আওয়ামী লীগ শাসনামলে নিয়োগ পাওয়া বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের কর্মকাণ্ড নিয়ে বাহিনীর নীতিনির্ধারণী পর্যায় থেকে কড়া সতর্কতা ও নজরদারি চালানো হচ্ছে। একাধিক গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে যে, এদের অনেকেই সরকারের অনুগত সেজে থেকে কৌশলে স্পর্শকাতর তথ্য পাচার করছেন। এছাড়া পলাতক আওয়ামী লীগ নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার নেপথ্যেও তারা কাজ করছেন বলে অভিযোগ রয়েছে। পুলিশের কিছু সদস্যকে ঘিরে সন্দেহ-অবিশ্বাস তৈরি হয়েছে খোদ বাহিনীতেই। একদিকে যেমন পলাতক নেতারা তাদের কাছ থেকে তথ্য নিচ্ছেন আবার এসব কর্মকর্তাকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার ছক কষছেন। তাদের অনেকেই পদোন্নতি পেয়ে এখন বড় কর্মকর্তা হয়েছেন।

সর্বশেষ এ ধরনের নানা অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে রিমান্ডে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ চলছে। একই অভিযোগে এর আগে ঢাকা ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ইসলামকে অডিও ফাঁস হওয়ার ঘটনায় প্রথমে প্রত্যাহার এবং পরে গ্রেপ্তার করা হয়েছে। দায়িত্বশীল সূত্রগুলো বলছে, তথ্যপ্রমাণ পাওয়ার সাথে সাথেই এসব কর্মকর্তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশ ও গোয়েন্দা তথ্যানুযায়ী, আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরে নিয়োগ পাওয়া প্রায় ২২ হাজার পুলিশ সদস্য বর্তমানে বিশেষ নজরদারিতে রয়েছেন। এর মধ্যে ১৭ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপ-পরিদর্শক (এসআই) পদমর্যাদার সদস্য রয়েছেন। এছাড়া রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত আরও কয়েক হাজার সদস্যের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত পরিচালিত হচ্ছে। মূলত তাদের মোবাইল ফোনের ফরেনসিক রিপোর্ট থেকে স্পর্শকাতর ও সরকারবিরোধী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার পরই এই কঠোর অবস্থান নিয়েছে নীতিনির্ধারণী মহল। সাম্প্রতিক কয়েকজন কর্মকর্তার আওয়ামী লীগ কানেকশন ও সরকারবিরোধী উস্কানিসহ নানা কর্মকাণ্ডের ঘটনা সামনে আসার পর নানা আলোচনার সৃষ্টি হয়েছে। তারা সরকারবিরোধী নানা কর্মকাণ্ড, উস্কানি, জ্বালাও পোড়াও, ককটেল বিস্ফোরণের মতো ঘটনায় ইন্ধন যোগাচ্ছেন। অনেকের কৌশলী অবস্থানের কারণে তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহ করা যাচ্ছে না।

অভিযোগ রয়েছে, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ নেতারা শেখ হাসিনার দেশে ফেরা এবং বিশৃঙ্খলা সৃষ্টির জন্য মাঠ পর্যায়ের এসব পুলিশ কর্মকর্তার ওপর নির্ভর করছেন। এসব কর্মকর্তাদের অনেকেই আগে থেকেই সুবিধাভোগী ছিলেন, আর বর্তমান সরকারে এসেও কৌশলী অবস্থান নিয়ে ভালো পোস্টিং বাগিয়ে নিয়েছেন। বাহিনীর নীতিনির্ধারণী সূত্রগুলো নিশ্চিত করেছে, শুধু বর্তমান কর্মকাণ্ড নয়, বরং তাদের অতীত চাকরির নথিপত্র এবং রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডও খতিয়ে দেখা হচ্ছে।

গোয়েন্দা সূত্রগুলো আরও জানিয়েছে, পলাতক সিনিয়র পুলিশ কর্মকর্তারা এখন আড়ালে থেকে তাদের অধস্তনদের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরির উসকানি দিচ্ছেন। অনেক ক্ষেত্রে নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগও পাওয়া গেছে। পুলিশের একটি সংঘবদ্ধ চক্র এখনো পলাতক নেতাদের নির্দেশনা অনুযায়ী কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় সন্দেহভাজন কর্মকর্তাদের গতিবিধি সার্বক্ষণিকভাবে পর্যালোচনার পাশাপাশি তাদের একটি তালিকাও প্রস্তুত করেছে গোয়েন্দা বিভাগ।

Tags: , , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT