1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রয়েছে, গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘ ফরেনসিক বিশেষজ্ঞ |: এপস্টেইন জরুরি ঘটনা করেননি, তাকে মৃত্যুর ঘটনা করা হয়েছে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে দেশজুড়ে শুরু সাঁড়াশি অভিযান টেন্ট পেগিং বিশ্বকাপে রানার্সআপ হয়ে কাতারের দারুণ সাফল্য মিরপুরে শিশু হত্যার ঘটনায় হাইকোর্টের রায় আজ সিরাজগঞ্জে ট্রাকচাপায় ঝরল দুই পথচারীর প্রাণ নাহিদ ইসলাম |: আওয়ামী নাশকতা ও নৈরাজ্যের জন্য বর্তমান সরকার দায়ী গুলশান থেকে গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন মধ্যপ্রাচ্যে সামুদ্রিক সংঘর্ষে ২৫ নাবিক নিহত: জাতিসংঘ সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকায় গণঅধিকার পরিষদের মশাল মিছিল

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প, কাঁপল অস্ট্রেলিয়ার একাংশ

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ইন্দোনেশিয়ার উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইন্দোনেশিয়ার তুয়াল শহর থেকে প্রায় ১৪৮ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ৬৮ কিলোমিটার গভীরে। এই শক্তিশালী কম্পনটি স্থানীয় সময় সকাল ৬টা ৪১ মিনিটের দিকে তানিমবার দ্বীপপুঞ্জে আঘাত হানে। এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে, এর কম্পন সুদূর অস্ট্রেলিয়াতেও অনুভূত হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে জানানো হয়, অস্ট্রেলিয়ার অনেক মানুষ তীব্র কম্পন অনুভব করেছেন। এ বিষয়ে অস্ট্রেলিয়ার বাসিন্দারা ৩৮০টিরও বেশি রিপোর্ট জমা দিয়েছেন। অস্ট্রেলিয়ার ভূবিজ্ঞানবিষয়ক সংস্থা জিওসায়েন্স অস্ট্রেলিয়া জানিয়েছে, তাদের তথ্য অনুযায়ী ভূমিকম্পটি বান্দা সাগরের ২৯ কিলোমিটার গভীরে উৎপত্তি লাভ করেছে। প্রাথমিক ভূকম্পনসংক্রান্ত তথ্যে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৪ হিসেবে উল্লেখ করা হলেও পরবর্তী পর্যবেক্ষণে তা ৬ দশমিক ৬ মাপা হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল তুয়াল শহর থেকে প্রায় ৯০ মাইল দক্ষিণ-পশ্চিমে।

শক্তিশালী এই ভূমিকম্পের ফলে অস্ট্রেলিয়ায় কোনো প্রকার সুনামির ঝুঁকি নেই বলে দেশটির আবহাওয়া অধিদপ্তর নিশ্চিত করেছে। অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড বা এর অধীনস্থ দ্বীপগুলোতে সুনামির কোনো আশঙ্কা নেই বলে তারা জানিয়েছে। ইন্দোনেশিয়া প্রাকৃতিকভাবেই বিশ্বের অন্যতম সক্রিয় ভূমিকম্পপ্রবণ এলাকা ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত। টেকটোনিক প্লেটের নিরন্তর নড়াচড়ার কারণে এই অঞ্চলে ঘন ঘন শক্তিশালী ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে থাকে। পৃথিবীর সবচেয়ে বেশি ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতপ্রবণ এলাকাগুলোর একটি এটি।

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT