1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
কিশোরগঞ্জের পাগলা মসজিদে মিলল ৫১ বস্তা টাকা দেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়তে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী পিস বোর্ড: গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে বার্লিনে জার্মান প্রেসিডেন্টের সংবর্ধনায় কাতারের আমির গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের প্রাণহানি এআই প্ল্যাটফর্মে কতটা নিরাপদ আপনার ব্যক্তিগত গোপন তথ্য? সোনিয়া গান্ধীর চরিত্রে মনিকা বেলুচির অভিনয়ের অমিমাংসিত সেই গল্প শতবর্ষের অভিযাত্রায় টেলিভিশন: রূপান্তর ও ইন্টারনেটের যুগে নতুন চ্যালেঞ্জ জ্বালানি ও প্রযুক্তিতে ঘনিষ্ঠ অংশীদারিত্বে একমত কাতার ও জার্মানি নারায়ণগঞ্জে ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ দম্পতিসহ ৩

দেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়তে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ফ্যাসিবাদমুক্ত বর্তমান দেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শনিবার ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

মুক্তিযোদ্ধাদের অবদান ও বিজয়ের গৌরব

মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক উপাধির চেয়েও বড় হলো জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব। একজীবনে এই গৌরব অর্জন করা সবার পক্ষে সম্ভব হয় না, তাই বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ। অনুষ্ঠানে উপস্থিত সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যদের প্রত্যক্ষ ও পরোক্ষ গৌরবের অংশীদার হিসেবে তিনি বীরোচিত অভিনন্দন জানান। তিনি বলেন, ‘আজ যারা এই অনুষ্ঠানের উপস্থিত হয়েছেন, আপনাদের কেউ কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সৌভাগ্য অর্জন করেছেন কিংবা আপনাদের পরিবারের কেউ কেউ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন আপনারা সবাই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সেই গৌর।

তারেক রহমান স্মরণ করিয়ে দেন যে, লাখো মানুষের প্রাণের বিনিময়, অসংখ্য মা-বোনের আত্মত্যাগ ও সম্ভ্রম, আহতদের আর্তনাদ এবং পঙ্গুত্বের বিনিময়ে আজকের স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে। তিনি নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আমি নিজেও একজন মুক্তিযোদ্ধার সন্তান। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব ও সাফল্য আমাকে গভীরভাবে আন্দোলিত করে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান নিজেও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন, যা এই বাহিনীর জন্য অত্যন্ত গৌরবের।’ এটিও সশস্ত্র বাহিনীর জন্য একটি গর্বের বিষয়।’।

মুক্তিযোদ্ধা কল্যাণে গৃহীত পদক্ষেপ

বিএনপি সরকারের শাসনামলের কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা সমুন্নত রাখতে এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করতে ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা করেছিলেন, যা অত্যন্ত সময়োপযোগী ছিল। এর ধারাবাহিকতায় ২০০২ সালে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন’ প্রণয়ন করা হয়। প্রমাণিত হয়েছে, এটি ছিল একটি সময়োপযোগী সিদ্ধান্ত।

সবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার এবং স্বাধীনতাপ্রিয় দেশবাসীর কাছে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। বীর মুক্তিযোদ্ধারা যে স্বাধীন বাংলাদেশ রেখে গেছেন, তাকে বিশ্বের বুকে একটি অনুকরণীয় ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করা হবে।

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT