1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বার্লিনে জার্মান প্রেসিডেন্টের সংবর্ধনায় কাতারের আমির গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের প্রাণহানি এআই প্ল্যাটফর্মে কতটা নিরাপদ আপনার ব্যক্তিগত গোপন তথ্য? সোনিয়া গান্ধীর চরিত্রে মনিকা বেলুচির অভিনয়ের অমিমাংসিত সেই গল্প শতবর্ষের অভিযাত্রায় টেলিভিশন: রূপান্তর ও ইন্টারনেটের যুগে নতুন চ্যালেঞ্জ জ্বালানি ও প্রযুক্তিতে ঘনিষ্ঠ অংশীদারিত্বে একমত কাতার ও জার্মানি নারায়ণগঞ্জে ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ দম্পতিসহ ৩ দেশে ফিরলেন বিএনপির সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেন ইউরোপজুড়ে ২৫ দেশে শিক্ষার্থীদের আন্তর্জাতিক যুব ধর্মঘট ও বিক্ষোভ গোপালগঞ্জের সহিংসতা ও ভারতীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন

গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের প্রাণহানি

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে খুলনাগামী বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিহতরা হলেন মো. তৌহিদুল ইসলাম (৩০) এবং রিফাত সরদার (২৫)। তাদের দুজনের বাড়ি খুলনার শিরোমণি এলাকায়। ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ইনচার্জ এস এম মুনকাসির মাহমুদ জানান, বাসটি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়েন এবং বাসের চাকায় পিষ্ট হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মালেক আলী সরকার জানান, উদ্ধারকৃত মরদেহ দুটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT