1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট ঈদের দীর্ঘ ছুটির আগে শনিবার চলছে সরকারি অফিস ও ব্যাংক বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এজিএম ও গেটটুগেদার

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের নবম এ জি এম ও এনুয়েল গেটটুগেদার হয়েছে সিলেটে। সিলেটের একটি পাঁচ তারকা হোটেলের হলরুমে আয়োজিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যাংকাররা অংশ নেন।

মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী মো. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনসালটেটিভ কমিটির আহবায়ক টিএম ফারুক চৌধুরী, ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের জেনারেল সেক্রেটারি এমদাদ হোসেন, কোষাধ্যক্ষ সুরাইয়া জেবিন, ব্যাংকার্স হাউজিং লিমিটেডের অন্যতম পরিচালক মোশাররফ হোসেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিক গ্রুপ অব কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন, সিভিক গ্রুপ অব কোম্পানীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নজরুল হাসান, সিভিক ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এর চেয়ারম্যান মানসিস মজুমদার, সিভিক গ্রুপ অব কোম্পানীর পরিচালক রাশেদুজ্জামান শামীম, সিভিক গ্রুপ অব কোম্পানীর মার্কেটিং পরিচালক ববিউল্লাহ।

অনুষ্ঠানে জানানো হয়, দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মকর্তা ও সাবেক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ। ব্যাংকারদের নিজ প্রতিষ্ঠানে দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালার মাধ্যমে দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ।

এছাড়া ব্যাংকারদের মেধাবী সন্তানদের উৎসাহ দেওয়া হচ্ছে। ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সদস্যদের জন্য হাউজিং, শিক্ষা প্রতিষ্ঠান গড়ার পাশাপাশি দরিদ্র, বন্যা কবলিতসহ প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তার কাজ করা হচ্ছে।

নবম এ জি এম ও গেটটুগেদার অনুষ্ঠানে প্রতি বছরের মতো ৭ ক্যাটাগরিতে ব্যাংকারদের অ্যাওয়ার্ড দেওয়া হয়।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT