1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট ঈদের দীর্ঘ ছুটির আগে শনিবার চলছে সরকারি অফিস ও ব্যাংক বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

ঢাবি’র ‘গ’ ইউনিটে নতুন ভর্তি পরীক্ষায় বাধা নেই

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

চলতি বছর ‘ব্যবসায় শিক্ষা’-গ ইউনিটের ভর্তিতে নতুন করে এমসিকিউ পরীক্ষা নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদন মঞ্জুর করেছে হাইকোর্ট।

বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদির সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ আবেদন মঞ্জুরের আদেশ দেন।

আদেশের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদন মঞ্জুর হয়েছে। ছাত্ররা তাদের রিট আবেদন প্রত্যাহার করে নিয়েছে। ফলে চলতি বছর ‘ব্যবসায় শিক্ষা’ (গ) ইউনিটের ভর্তিতে নতুন করে এমসিকিউ পরীক্ষা নিতে আর বাধা নেই।

গত ৮ ফেব্রুয়ারি ঢাবি’র এই ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। তবে ‘একাধিক ভুল থাকায় সুষ্ঠু ফলাফল প্রকাশের জন্য পুনরায় পরীক্ষার আবেদন’ শিরোনামে ভিসি বরাবর আবেদন করেন এক পরীক্ষার্থী। কিন্তু সে আবেদনে সাড়া না পাওয়ায়, কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করেন।

সে রিটের শুনানি শেষে গত ১৯ মার্চ বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ ফল প্রকাশের ওপর স্থগিতাদেশ দেন।

পরবর্তীতে ঢাবি কর্তৃপক্ষ নতুন করে এমসিকিউ পরীক্ষা নেওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করে।

বিটি/আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT