1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

ইসরায়েলের হামলায় নিহত ইরানের যেসব শীর্ষ সামরিক কর্তা ও পরমাণু বিজ্ঞানী

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জুন, ২০২৫

ইসরায়েলি হামলায় ছয় ইরানি পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। হামলায় ইরানের ৩ জ্যেষ্ঠ সামরিক কমান্ডারও নিহত হয়েছেন।

ইরানের তাসনিম সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞানী আব্দুলহামিদ মিনুচেহর, আহমেদরেজা জোলফাগারি, সাইয়্যেদ আমিরহোসেইন ফাকি, মোতলাবিজাদেহ, মোহাম্মদ মেহেদি তেহরানচি এবং ফেরেদুন আব্বাসি হামলায় নিহত হয়েছেন।

“ইহুদিবাদী সরকার দেখিয়েছে যে, তারা সন্ত্রাসের হাতিয়ার ব্যবহার করে আমাদের বিজ্ঞানীদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে” প্রতিক্রিয়ায় জানিয়েছে ইরান।

ইসরায়েলি সামরিক বাহিনী এক এক্স পোস্টে জানিয়েছে, তাদেরর হামলায় নিহত হয়েছে ইরানী সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার হোসেইন সালামি এবং খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর-জেনারেল গোলাম আলী রশিদ।

২০০ টিরও বেশি ইসরায়েলি বিমান বাহিনীর যুদ্ধবিমান ইরান জুড়ে ১০০ টিরও বেশি লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে।

ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে যে ইসরায়েলি হামলায় আহত কমপক্ষে ৫০ জনকে তেহরানের উত্তরাঞ্চলীয় জেলা তাজরিশের চামরান হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের মধ্যে ৩৫ জন নারী ও শিশু।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের উপর ইসরায়েলি হামলাকে আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। ইসরায়েলি হামলাকে ‘বেপরোয়া’ বলে অভিহিত করল ওমান। আর আকাশ সীমা বন্ধ করলো জর্দান। ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে হামাস।

ইসরায়েলি আক্রমণ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করছে হোয়াইট হাউস। হামলার সিদ্ধান্ত ইসরায়েল একা নিয়েছে বলেও জানায় তারা।

Tags: ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT