1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

দরপতনের নতুন রেকর্ড গড়েছে ভারতীয় রুপি

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
ছবি: সংগৃহীত

দরপতনের নতুন রেকর্ড গড়েছে ভারতীয় রুপি। মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রতি ডলারের বিপরীতে ৮৪ দশমিক ৮৫ রুপিতে লেনদেন হয়েছে ভারতের মুদ্রা, যা গত সপ্তাহের সর্বনিম্ন ৮৪ দশমিক ৭৫৭৫ রুপিরও কম।

এছাড়া ১০ বছরের সরকারি বন্ডের ফলন (বন্ডে বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়ের হার) ২ বেসিস পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৬৯৫৪ শতাংশে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে সঞ্জয় মালহোত্রার নিয়োগের ঘোষণার পর সুদের হার কমানোর প্রত্যাশা বাড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। মালহোত্রা ১১ ডিসেম্বর থেকে দায়িত্ব গ্রহণ করবেন। মঙ্গলবার শেষ হয়েছে বিদায়ী গভর্নর শক্তিকান্ত দাসের ছয় বছরের মেয়াদ।

অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব সচিব হিসেবে দায়িত্ব পালন করা সঞ্জয় মালহোত্রাকে তিন বছরের জন্য আরবিআই গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

ট্রেডাররা জানিয়েছেন, রুপির পতন রোধে এরই মধ্যে হস্তক্ষেপ করেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)।

ভারতের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার অপরিবর্তিত রেখেছে। তবে ৬ ডিসেম্বর নগদ সংরক্ষণ অনুপাত (সিআরআর) কমানোর মাধ্যমে কার্যত মুদ্রানীতি শিথিল করেছে তারা।

বিদেশি ব্যাংকের এক ট্রেডার জানিয়েছেন, আরবিআই যদি প্রবৃদ্ধি-কেন্দ্রিক নীতি গ্রহণ করে, তবে সুদের হার কমে যেতে পারে। এতে মুদ্রার মান আরও কমবে।

বিটি/আলী

Tags: , ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT