1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ট্রাইব্যুনালে হাজির ১১ জন, চলছে শাপলা চত্বর গণহত্যার বিচার ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল ফতুল্লায় মাদ্রাসা অগ্নিকাণ্ড: সুস্থ হয়ে আইসিইউ ছাড়লেন আরও দুই শিক্ষার্থী দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে আসিয়ান-চীনের মতপার্থক্য কাটেনি নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার জীবন বাঁচাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান ফের যুদ্ধ শুরুর আভাস: মধ্যপ্রাচ্যে যাচ্ছে আরও এক মার্কিন বিমানবাহী রণতরী গাজীপুরে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নাটোরে মাইক্রোবাসে এসে গুলি ও ককটেল বিস্ফোরণ

আবার বাড়লো জেট ফুয়েলের দাম

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

বিমানে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম অক্টোবর মাসের জন্য আবারও বাড়ানো হয়েছে। দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারের দাম ৯৬ টাকা ৯ পয়সা থেকে বেড়ে ৯৯ টাকা ২৯ পয়সা করা হয়েছে।

এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার ০.৬৩৩৩ ডলার থেকে বাড়িয়ে ০.৬৫৪৫ ডলার নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বুধবার (৮ অক্টোবর) বিইআরসি নতুন এ মূল্যহার ঘোষণা করে।

এর আগে সেপ্টেম্বর মাসে জেট ফুয়েলের দাম ৯৯ টাকা ৬৬ পয়সা থেকে কমিয়ে ৯৬ টাকা ৯ পয়সা করা হয়েছিল।

বিইআরসি আইন ২০০৩ অনুযায়ী, দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোর ফ্লাইটের জন্য জেটএ-১ (এভিয়েশন ফুয়েল) এর মূল্য নির্ধারণ করা হয়।
বিপিসির প্রস্তাবের ভিত্তিতে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড (পিওসিএল) গত ফেব্রুয়ারিতে জেটএ-১ বিপণনের চার্জ পুনর্নির্ধারণের প্রস্তাব কমিশনে জমা দিয়েছিল।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT