রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের ধস নেমেছে। মাত্র দুই দিনের ব্যবধানে ভালো মানের সোনার দাম ভরিতে ৩০ হাজার টাকার বেশি কমেছে। সর্বশেষ আজ শনিবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ভরিতে আরও ১৫ হাজার ৭৪৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে।
আজ শনিবার সকাল ১০টা ১৫ মিনিট থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। এর ফলে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকায়।
স্বর্ণের পাশাপাশি রুপার দামেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। নতুন দর অনুযায়ী দেশের বাজারে সবশেষ বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।
সব মিলিয়ে গত ৪৮ ঘণ্টায় দেশের বাজারে স্বর্ণের দাম কমল ৩০ হাজার ৩৫৬ টাকা।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার কারণে স্থানীয় বাজারে এই সমন্বয় করা হয়েছে। গোল্ডপ্রাইস ডটওআরজি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রতি আউন্স ৫ হাজার ৫৫০ ডলার ছাড়িয়েছিল। তবে শনিবার সকালে তা কমে ৪ হাজার ৮৯০ ডলারে নেমে আসে।
বিটি/ আরকে
Tags: সোনার দাম, স্বণের দাম, স্বর্ণ