1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা রাইড-শেয়ারিং বাইকারদের জন্য জ্বালানি কোটা বৃদ্ধির অনুমোদন দিল বিপিসি হরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পুলিশে ৪ হাজার এসআই পদ সৃষ্টির প্রস্তাব নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক ট্রাম্পকে তেহরানের জবাব; ইরানই নির্ধারণ করবে যুদ্ধের সমাপ্তি ভারতে আটক হাদি হত্যার দুই আসামীকে ফেরাতে কূটনৈতিক চেষ্টা চলছে: আইজিপি সাহস দেখিয়ে মোজতবা খামেনিকেই সর্বোচ্চ নেতা বানালো ইরান ‘ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন’ সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন এমডি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

ঈদের ছুটিতে সিএনজি-ফিলিং স্টেশন চালু নিয়ে বিশেষ নির্দেশনা

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ৪ জুন, ২০২৫

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিন ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন এবং ফিলিং স্টেশনগুলো খোলা থাকবে। জ্বালানি বিভাগের এক নির্দেশনায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

আজ বুধবার (৪ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় অনুসারে, ঈদের দিনসহ আগের সাত দিন এবং পরের পাঁচ দিন ২৪ ঘণ্টা ফিলিং স্টেশন খোলা থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজাহা উদযাপন উপলক্ষে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার নিমিত্ত সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আসন্ন পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে সিএনজি ও ফিলিং স্টেশনগুলো ঈদের দিনসহ এর পূর্বের সাত দিন এবং পরের পাঁচ দিন সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ প্রেক্ষিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক অফিস আদেশের মাধ্যমে আসন্ন পবিত্র ঈদুল আজাহা উদযাপন উপলক্ষে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি তেল সরবরাহের সুবিধার্থে ঈদের দিনসহ ঈদের পূর্বের সাত দিন এবং ঈদের পরের পাঁচ দিন ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার নিমিত্ত সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT