1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

ঢাবি গবেষণা সংসদের নতুন সভাপতি হুমায়রা আনজীর, সম্পাদক মনোয়ার হোসেন

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের নতুন কার্যনির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন চারুকলা অনুষদের কারুশিল্প বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুমায়রা আনজীর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের (আইএসআরটি) ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মনোয়ার হোসেন (আপন)।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন কমিশনে ছিলেন সংগঠনের মডারেটর ও অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনজুরুল করিম, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মুমিত আল রশিদ, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের প্রভাষক জহির রায়হান, বিদায়ী সভাপতি ফাহিম হাসান মাহদী এবং সাধারণ সম্পাদক শাহরিয়ার নাজিম সীমান্ত।

নির্বাচন শেষে প্রাথমিকভাবে সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। সংশ্লিষ্টরা জানান, পরবর্তী সময়ে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সংগঠনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।

গবেষণাভিত্তিক সংগঠন হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের নির্বাচন পদ্ধতি ছিল ভিন্নধর্মী। মনোনয়ন বাছাইয়ের পর প্রার্থীরা তাদের গবেষণা অভিজ্ঞতা, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন। উপস্থাপনা মূল্যায়ন, ভোটারদের ভোট এবং নির্বাচন কমিশনের পয়েন্টের ভিত্তিতে চূড়ান্ত ফল নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, ২০১৬ সালে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ দেশের প্রথম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীভিত্তিক গবেষণা সংগঠন। সংগঠনটি গবেষণা সংস্কৃতি বিকাশে কাজ করে আসছে এবং বর্তমানে এর সঙ্গে প্রায় তিন হাজার সদস্য সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT