1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
আইজেনকট |: নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ উড়িষ্যায় মৃত কুকুরের মাংস খেলেন যুবক, ভাইরাল ভিডিও সৌদি আরবের নিরাপত্তায় সব ধরনের সহায়তায় প্রস্তুত পাকিস্তান মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হাসিনার আপিলের সুযোগ নেই: আইনমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ৪০ কারখানা বন্ধ, ৮টিতে ছুটি নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধ দমনে এসিল্যান্ডের কঠোর অভিযান এপেক সম্মেলনে বসছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং বাহরাইনে মার্কিন রাডারে হামলার দাবি আইআরজিসির রাজা চার্লসের বাসভবনে স্টাফদের ধমক খেলেন গায়িকা মাইলিন নির্বাচনী বিপর্যয়ের পর রিপাবলিকান পার্টির ভবিষ্যৎ ও আদর্শিক সংকট

বিদেশে থাকা করদাতাদের জন্য ই-মেইলে ওটিপি সুবিধা চালু করল এনবিআর

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল প্রক্রিয়া আরও সহজ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে প্রবাসী করদাতারা রিটার্ন দাখিলের সময় মোবাইল ফোনের পরিবর্তে তাদের নিজস্ব ই-মেইলে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) পাবেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এনবিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চলতি ২০২৫-২৬ কর বছরে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল প্রায় সব করদাতার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং দেশে কর্মরত বিদেশি নাগরিকরা এ বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পেয়েছেন।

এনবিআর জানায়, অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়া এখন সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও সময়সাশ্রয়ী। করদাতারা তাৎক্ষণিকভাবে ই-রিটার্নের স্বীকৃতি ও আয়কর সনদ সংগ্রহ করতে পারেন। তবে এতদিন বিদেশে থাকা করদাতারা সমস্যায় পড়তেন, কারণ ওটিপি পাঠানো হতো শুধু বাংলাদেশের মোবাইল নম্বরে।

এই সমস্যা সমাধানে এখন থেকে প্রবাসীদের নিজস্ব ই-মেইল ঠিকানায় ওটিপি পাঠানোর নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। এর জন্য প্রবাসী করদাতাদের পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ভিসা সিল, ই-মেইল ঠিকানা ও সাম্প্রতিক ছবি সংযুক্ত করে আবেদন করতে হবে। যাচাই শেষে ই-মেইলে ওটিপি ও নিবন্ধন লিংক পাঠানো হবে।

এনবিআর জানিয়েছে, ই-রিটার্ন দাখিলের সময় কোনো কাগজপত্র আপলোড করার প্রয়োজন নেই, তবে সব নথি নিজের কাছে সংরক্ষণ করতে হবে। ইতোমধ্যে ৮ লাখ ৫০ হাজারের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন।

সব করদাতাকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে ২০২৫-২৬ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে এনবিআর।

Tags: , , , , , , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT